পারিজাত মোল্লা : ফের মারণ ভাইরাস করোনার দাপট গোটা বিশ্ব জুড়ে। গত দু'সপ্তাহে দেশে ১৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। পশ্চিমবঙ্গেও ৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন:
শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি পর্বে রাজ্যের তরফে কোনও গাইডলাইন এলেই তা রেজিস্টার জেনারেলকে জানানোর নির্দেশ দিল আদালত।
আদালত সূত্রে প্রকাশ , শুক্রবার একটি মামলা চলাকালীন প্রধান বিচারপতির এজলাসে উপস্থিত ছিলেন গভর্নমেন্ট প্লিডার।আরও পড়ুন:
তাঁকে দেখে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমজানতে চান, "পশ্চিমবঙ্গে তিনজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। কেরলেও ৫০০র বেশি মানুষ করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত। রাজ্যের তরফে কি কোনও গাইডলাইন প্রকাশ করা হয়েছে?
আরও পড়ুন:
এখন থেকেই কি মাস্ক পরা জরুরি?
"প্রধান বিচারপতির এই প্রশ্নের উত্তরে গর্ভমেন্ট প্লিডার জানান, -' রাজ্য সরকারের তরফে এখনও নিষেধাজ্ঞামূলক কোনও গাইডলাইন জারি করা হয়নি। তবে রাজ্য পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে'।আরও পড়ুন:
পরিস্থিতি উদ্বেগজনক হলে তবেই গাইড লাইন জারি করা হবে বলে রাজ্যের আইনজীবী জানান। এরপরই প্রধান বিচারপতি বলেন, -' রাজ্যের তরফে কোনওরকম গাইডলাইন আসলেই সেই গাইডলাইন যেন হাইকোর্টের রেজিস্টার জেনারেলের কাছে পাঠিয়ে দেওয়া হয়'। গাইডলাইন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
শুধু এদেশে নয়, বিশ্বজুড়েই নতুন করে করোনার বাড়বাড়ন্তে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে ইতিমধ্যে রাজ্যগুলিকে সতর্ক বার্তা পাঠানো হয়েছিল। এ ব্যাপারে বুধবার রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনায় বসেন স্বাস্থ্যসচিব।
আরও পড়ুন:
সেখানে করোনা আক্রান্তদের টেস্টের ওপর জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।সূত্র প্রকাশ , এ ব্যাপারে কলকাতা এবং জেলার হাসপাতালগুলিকে বাড়তি পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে।
আরও পড়ুন:
এই মুহূর্তে রাজ্যে সেভাবে করোনার বিশেষ বাড়বাড়ন্তের ঘটনা না ঘটলেও আপত্কালীন পরিস্থিতির কথা বিবেচনা করে কলকাতা এবং জেলার হাসপাতালগুলিতে কিছু বেড কোভিড রোগীদের জন্য নির্দিষ্ট করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গেছে ।