পারিজাত মোল্লাঃ মাঝেসাঝে অল্প - মাঝারি ধরনের বৃষ্টি হলেও গরমের তীব্রতা এখনও বর্তমান মহানগরের বুকে।এরেই মধ্যে সোমবার দুপুরে লোডশেডিং খোদ কলকাতা হাইকোর্টের মধ্যে! যার জেরে সব এজলাসেই শুনানি স্থগিত হয়ে যায়, বলে হাইকোর্ট সূত্রে প্রকাশ । কয়েক ঘন্টার পর অবশ্য স্বাভাবিক হয় পরিষেবা।এদিন কলকাতা হাইকোর্টে লাঞ্চ ব্রেকের পর দুপুর দু'টো থেকে বিভিন্ন সিঙ্গল ও ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল।
কিন্তু লোডশেডিংয়ের কারণে সাময়িক স্থগিত হয়ে যায় শুনানি প্রক্রিয়া। এদিন হাইকোর্টে একগুচ্ছ পঞ্চায়েত মামলার শুনানি চলছে। নির্বাচন কমিশনের সচিব নীলাঞ্জন শান্ডিল্য আদালতে সশরীরে আদালতে উপস্থিত হয়েছিলেন।বর্ষা ঢুকে গেছে বাংলায়। গত সপ্তাহের শুরুর দিকে বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছিল।
তাতে তাপমাত্রার পারদ কিছু নীচের দিকে নেমেছিল ঠিকই। কিন্তু গত শুক্র থেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২-৪ ডিগ্রি বেড়ে যায়। সেইসঙ্গে পাল্লা দিতে বাড়ে ভ্যাপসা গরম।রাজ্যের অন্যান্য জেলার মতো কলকাতার বাসিন্দাদের বিদ্যুৎ যাওয়া নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে। সিইএসসির গাড়ি ভাঙচুর, কর্মীদের বিক্ষোভ লেগেই ছিল।
বিদ্যুত্‍মন্ত্রী অরূপ বিশ্বাস বারবার সিইএসসির কর্তাদের সঙ্গে বৈঠক করেন। পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন।যদিও এই বছরের তীব্র গরমে যেমন একলাফে বেড়েছে এসি, কুলারের ব্যবহার, তাতে বিদ্যুতের ঘাটতি হওয়ারই কথা। ইতিমধ্যেই বিদ্যুত্‍ দফতর জানিয়েছে, রেকর্ড চাহিদার সম্মুখীন হয়েছিল তারা। ফলে এ কথা নাগরিকরাও স্বীকার করছেন, বিদ্যুতের চাহিদা কয়েকগুণ বেশি। যদিও এই গরমের জন্য কেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়েও প্রশ্ন ওঠে। এবার সেই লোডশেডিং সমস্যা থেকে বাদ পড়ল না হাইকোর্টও।যদিও পরবর্তীতে স্বাভাবিক হয় কলকাতা হাইকোর্টে বিদুৎ পরিষেবা।