আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক:কয়েক বছর আগেও আলাস্কা উপকূল ছেয়ে থাকতো কাঁকড়ায়।কিন্তু হটাৎ করেই হারিয়ে যেতে শুরু করে ওরা। কি কারণ।
আরও পড়ুন:
কারণ এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে গবেষণা চলছে।
তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, শীতল জল প্রজাতির ওপর উষ্ণজলের প্রভাব এবং অতিরিক্ত শিকারের কারণেই হারিয়ে গেছে এসব কাঁকড়া।আরও পড়ুন:
পরিবেশগত অবস্থার দ্রুত পরিবর্তন হচ্ছে। আমরা গত কয়েক বছরে বেরিং সাগরের উষ্ণ পরিস্থিতি দেখেছি। আর এখন একটি ঠান্ডা-অভিযোজিত প্রজাতির প্রতিক্রিয়া দেখছি। তাই এটি স্পষ্ট যে, এগুলোর মধ্যে সম্পর্ক রয়েছে।
আরও পড়ুন:
কাঁকড়ার সংখ্যা ব্যাপকভাবে কমে যাওয়ায় বাধ্য হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম রাজ্যে স্নো ক্র্যাব শিকার নিষিদ্ধ করেছে এডিএফঅ্যান্ডজি। তাদের ইতিহাসে এ ধরনের ঘোষণা এটাই প্রথম। নিষিদ্ধ করা হয়েছে ব্রিস্টল বে’র রেড কিং কাঁকড়া শিকারও।
আরও পড়ুন:
গত বছর আলাস্কায় মোট ২ হাজার ৫৪০ টন স্নো ক্র্যাব শিকার করা হয়েছিল, যা গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে কম। আলাস্কা সিফুড মার্কেটিং ইনস্টিটিউটের তথ্যমতে, মার্কিন অঙ্গরাজ্যটিতে কাঁকড়া শিল্পের আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি ডলার।
আরও পড়ুন: