পুবের কলম ওয়েবডেস্কঃ আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ শহর জালালাবাদের দখল নিল তালিবানরা। রবিবার সকালে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় এক প্রশানসিক কর্তা জানিয়েছেন, রাজধানীর বাইরে সর্বশেষ প্রধান শহরের পতন হয়েছে৷জালালাবাদের দখল নিয়েছে তালিবানরা।
শহরের বাসিন্দারা সকালে উঠে দেখেন, জায়গায় জায়গায় উড়ছে তালিবান গোষ্ঠীর সাদা নিশান। এমতাবস্থায় দেশবাসীর উদ্দেশে বার্তা দিলেন প্রেসিডেন্ট আশরফ গনি।
উল্লেখ্য কাবুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে রয়েছে তালিবানরা।