পুবের কলম,ওয়েবডেস্ক: বদলে যাবে এশিয়ার বৃহত্তম ‘ধারভি বস্তির’ ভোল। ধারাভি’কে ‘নয়া লুক’ দেওয়ার  প্রকল্প হাতে নিয়েছে মহারাষ্ট্র সরকার। উক্ত প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য এদিন টেন্ডার ডাকা হয়েছিল। একাধিক বেসরকারি সংস্থা আগ্রহ প্রকাশ করলেও, আদানি গোষ্ঠী সবথেকে বেশি টাকা বিনিয়োগ করার কথা ঘোষণা করেছে।
ফলস্বরূপ মহারাষ্ট্রের  ‘ধারভি বস্তির’ মেক ওভারের দায়িত্ব দেওয়া হচ্ছে গৌতম আদানি গোষ্ঠীকেই।

রাজ্য প্রশাসন সূত্রে খবর, প্রায় ৬০০ একর জমির উপর অবস্থিত এই বস্তিতে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ঘর-বাড়ি, শপিং মল তৈরি করা হবে। পুরো প্রকল্পটি রূপায়ণের পর বস্তিবাসীদের পুনর্বাসন দেওয়া হবে।

জানা গেছে, এই প্রকল্পে আদানির দুই প্রতিদ্বন্দ্বী সংস্থা ছিল ডিএলএফ এবং নমন গ্রুপ। কিন্তু  আদানি শিল্পগোষ্ঠী ওই দুই সংস্থার তুলনায় বেশি অর্থ বিনিয়োগ করার কথা জানায়।