২১ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কোমরে টান, অ্যাডিলেডে গোলাপি বলের টেস্ট নেই জোশ হ্যাজলউড

পুবের কলম ওয়েবডেস্কঃ অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার জোরে বোলার জোশ হ্যাজলউড। তার কোমরে টান লেগেছে। গাব্বায় প্রথম টেষ্টের চতুর্থ দিনের খেলার সময়ই তিনি এই টান অনুভব করেন। ডাক্তাররা ইতিমধ্যেই তাকে দেখে নিয়েছেন। স্ক্যান করে জানা গিয়েছে যে হ্যাজলউডের চোট খুব হালকা।

তবে দ্বিতীয় টেস্টে তাকে না খেলিয়ে  বিশ্রামে রাখলে বাকি তিনটি টেস্টে পাওয়া যেতে পারে এই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারকে। তাই অ্যাডিলেডে গোলাপি বলের দিন-রাতের টেস্টে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। ইতিমধ্যেই নিজের শহর সিডনিতে ফিরে গিয়েছেন হ্যাজলউড। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ফিরবেন অস্ট্রেলিয়ান স্কোয়াডে।

আরও পড়ুন: অ্যাডিলেডে ভারতের ভরসা বিরাট-সূর্য

উল্লেখ্য তাকে ছাড়া দিন-রাতের টেস্ট খেলা মানে অস্ট্রেলিয়ার কাছে একটা নতুন চ্যালেঞ্জ। কারণ ইতিমধ্যেই দিন-রাতের গোলাপি বলের টেস্টে ৩২ টি উইকেট নিয়েছেন হ্যাজলউড। তাই অ্যাডিলেডের দ্বিতীয় টেস্ট মিস করবে অস্ট্রেলিয়ার এই ফাস্ট বোলারকে। উল্লেখ্য চলতি অ্যাশেজ সিরিজের এটি প্রথম গোলাপি বলের দিন রাতের টেস্ট।

আরও পড়ুন: অ্যাডিলেডে বিশাল জয়ে অ্যাশেজ শিরোপার আরও কাছে অস্ট্রেলিয়া

সর্বধিক পাঠিত

একের পর এক দেশে ট্রাম্পের শুল্ক চাপানোর সিদ্ধান্তকে ‘অবৈধ’ ঘোষণা করল যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্ট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কোমরে টান, অ্যাডিলেডে গোলাপি বলের টেস্ট নেই জোশ হ্যাজলউড

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, সোমবার