আইপিএলের মঞ্চে আজ মহাফাইনাল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে গুজরাত টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একদিকে তরুণ অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে গুজরাত, অন্যদিকে বিরাট কোহলিকে সামনে রেখে শিরোপা জয়ের স্বপ্নে বিভোর আরসিবি। তাই এই ম্যাচ শুধু দুই দলের লড়াই নয়, বরং ক্রিকেটপ্রেমীদের কাছে ‘কিং’ কোহলি ও ‘প্রিন্স’ গিলের মর্যাদার দ্বৈরথও।
আরও পড়ুন:
চলতি মরশুমে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েছে দুই দলই। লিগ পর্বে শীর্ষস্থানে থেকে প্রথম কোয়ালিফায়ারে গুজরাতকে হারিয়ে সরাসরি ফাইনালে উঠে আসে বেঙ্গালুরু।
অন্যদিকে দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে গুজরাত।আরও পড়ুন:
এই মরশুমে বিরাট কোহলিকে দেখা গেছে এক নতুন রূপে। আগের মতো ইনিংস গড়ার বদলে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ঝড় তুলেছেন তিনি। পাওয়ার প্লে হোক বা মধ্য ওভার, প্রতিপক্ষ বোলারদের ওপর নিরন্তর চাপ তৈরি করেছেন। তাঁর এই আগ্রাসী মানসিকতাই আরসিবির অন্যতম বড় শক্তি।
আরও পড়ুন:
অন্যদিকে গুজরাতের ব্যাটিংয়ের মূল ভরসা অধিনায়ক শুভমান গিল ও সাই সুদর্শন।
দু’জনেই সাতশোর বেশি রান করেছেন এবং দুরন্ত স্ট্রাইক রেটে প্রতিপক্ষকে চাপে রেখেছেন। তিন নম্বরে জস বাটলারও বড় ম্যাচের নির্ভরযোগ্য ব্যাটার। তবে লোয়ার মিডল অর্ডারের ধারাবাহিকতা নিয়ে কিছুটা প্রশ্ন থেকেই যাচ্ছে।আরও পড়ুন:
ঘরের মাঠে খেলবে গুজরাত। মোতেরায় এ মরশুমে তাদের রেকর্ডও ঈর্ষণীয়। সেই সঙ্গে রয়েছে কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা ও রশিদ খানের মতো তারকা বোলিং আক্রমণ।
তবে টানা দুই নকআউট ম্যাচ খেলার ক্লান্তি গিলদের কিছুটা ভোগাতে পারে।আরও পড়ুন:
অন্যদিকে আরসিবি ফাইনালের আগে পেয়েছে পর্যাপ্ত বিশ্রাম। কোহলির পাশাপাশি অধিনায়ক রজত পাটীদার, জিতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুণাল পান্ডিয়াদের উপস্থিতি ব্যাটিং লাইনআপকে করেছে আরও শক্তিশালী। বোলিংয়ে ভুবনেশ্বর কুমার, জস হ্যাজলউড ও জেকব ডাফিরাও ছন্দে রয়েছেন।
লাখো দর্শকের চোখ আজ মোতেরার দিকে।
একদিকে টানা দ্বিতীয় শিরোপার স্বপ্নে গুজরাত, অন্যদিকে বহু প্রতীক্ষিত ট্রফি জয়ের লক্ষ্যে আরসিবি। তবে সব আলো গিয়ে পড়েছে একজনের ওপর-বিরাট কোহলি। কারণ আজ গুজরাত ও আইপিএল ট্রফির মাঝখানে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছেন ক্রিকেটের ‘কিং’।