পারিজাত মোল্লা: সোমবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্ত এর এজলাসে নিস্পত্তি ঘটলো ভাঙড়ে ১৪৪ ধারা সংক্রান্ত মামলা। নিজের বিধানসভা এলাকাতেই ঢুকতে গিয়ে বারবার পুলিশের বাধার মুখে পড়ছিলেন স্থানীয় বিধায়ক নওশাদ সিদ্দিকী। ১৪৪ ধারা জারি রয়েছে, তাই তাঁকে ঢুকতে দেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
তবে সোমবার হাইকোর্টে রাজ্য জানায়, এদিন থেকে ভাঙড়ে আর ১৪৪ ধারা থাকছে না। তাই নওশাদের সেখানে ঢুকতে আর কোনও বাধাই রইল না'।
পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভাঙড় উত্তপ্ত হয় । তৃণমূল-আইএসএফ সংঘর্ষে রক্ত ঝরেছে। গুলি চলেছে, বোমাবাজির ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ভাঙড়ের বিস্তীর্ণ এলাকায় ১৪৪ ধারা জারি করে থাকে।আরও পড়ুন:
পঞ্চায়েত নির্বাচন মিটলেও ১৪৪ ধারা বজায় থাকে ভাঙড়ে।
তাই নওশাদকে বারবার ভাঙড়ে ঢোকার আগে আটকে দেওয়া হয়েছে। সেই নিয়ে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে চিঠিও লেখেন আইএসএফ বিধায়ক। সেইসঙ্গে হাইকোর্টে মামলা করেন তিনি।আরও পড়ুন:
সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি চলে।
সেই শুনানিতে রাজ্য সরকার আদালতে জানায়, -'সোমবার থেকেই ভাঙড়ের ১৪৪ ধারা প্রত্যাহার করা হচ্ছে।
এর ফলে নওশাদের মামলার আর কোনও যৌক্তিকতা নেই'।আরও পড়ুন:

প্রসঙ্গত, ১২ জুলাই, ১৭ জুলাই ভাঙড়ে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল নওশাদকে। ১৪৪ ধারার কারণ দেখানো হয় বিধায়ককে। রাজ্য এদিন সেই ধারা তুলে নেওয়ায় ভাঙড়ে ঢুকতে আর নওসাদের কোনও বাধা রইল না, জানালো হাইকোর্ট। তারপরই নওশাদের মামলার নিষ্পত্তি করে দেন বিচারপতি জয় সেনগুপ্ত।