০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিহারে ভাইরাল জ্বরে আক্রান্ত ১০০ জনেরও বেশি শিশু

পুবের কলম ওয়েবডেস্কঃ করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই বিহারে নতুন করে চিন্তা বাড়িয়েছে শিশুদের ভাইরাল জ্বর। বিহারের একাধিক জেলায় বিভিন্ন হাসপাতালের শিশুবিভাগে উপচে পড়ছে রোগী। বিহারের গোপালগঞ্জ জেলায় ১০০ জনেরও বেশি শিশু এই ভাইরাল জ্বরে আক্রান্ত। তাদের কাউকে সরকারি হাসপাতালে আবার কাউকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হচ্ছে।

ফলে চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্যকর্মীদের। রাজ্যের রাজধানী পটনার সমস্ত প্রধান হাসপাতালগুলিতেও শিশু বিভাগে ভিড় উপচে পড়ার মতো। নবজাতক থেকে ১২ বছর বয়সি শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে এই জ্বরে। জানা যায়– চিকিৎসা চলাকালীন তিন শিশুর মৃত্যু হয় এবং বাকি ৫০ শিশুর নমুনা পরীক্ষার  জন্য পাঠানো হয়েছে। পটনা এইমসের  শিশু চিকিৎসক ডক্টর লোকেশ তিওয়ারি বলেছেন– হাসপাতালে ৬০ জন শিশুর চিকিৎসার জন্য বেড রয়েছে– কিন্তু রোগীর সংখ্যা প্রায় ৮০ ছাড়িয়ে গিয়েছে। ফলে চাপ হচ্ছে হাসপাতালে। এরই পাশাপাশি বিহার সরকার সমস্ত জেলা ও সরকারি মেডিক্যাল কলেজকে সতর্ক থাকার জন্য বার্তা পাঠিয়েছে। এর সঙ্গে এটাও দাবি করা হয়েছে যে– রোগী বাড়তে পারে– তবে চিন্তার কিছু নেই।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

প্রতিবেশী দেশগুলোর উপর আক্রমণ করবে না ইরান, বড় ঘোষণা রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিহারে ভাইরাল জ্বরে আক্রান্ত ১০০ জনেরও বেশি শিশু

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার