পুবের কলম ওয়েব ডেস্ক: টুইটারে শুধু ছবি, ভিডিও দেখার পাশাপাশি অনেকে খবরও পড়েন। সংবাদমাধ্যমগুলোও তাদের সংবাদ টুইটারে নিয়মিত শেয়ারও করেন। কিন্তু এই ক্ষেত্রে নতুন নিয়ম আনছে টুইটার। টুইটারে প্রকাশিত/শেয়ারকৃত সংবাদের প্রতি আর্টিকেল ভিত্তিতে ব্যবহারকারীদের কাছ থেকে চার্জ করার অনুমতি দিয়েছেন এলন মাস্ক।
আরও পড়ুন:
শনিবার টুইটারের সিইও এলন মাস্ক বলেছেন, ‘চলতি মাস থেকে সংবাদ প্রকাশকদের অর্থাৎ মিডিয়া হাউসগুলোকে প্রতিবেদন পড়ার জন্য ব্যবহারকারীর কাছ থেকে অর্থ আদায়ের অনুমতি দেওয়া হবে। যদি কোন ব্যবহারকারী কোন সংবাদমাধ্যমের মাসিক গ্রাহক না হন, তাহলে প্রতি প্রতিবেদন পড়ার জন্য তার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ আদায় করা হবে। সে ক্ষেত্রে ব্যবহারকারীদের মাসিক গ্রাহকের চাঁদার চেয়ে বেশি পরিমাণ অর্থ খরচ করতে হবে।
আরও পড়ুন:
এর আগে শুক্রবার, মাস্ক বলেছিলেন যে টুইটার প্রথম বছরের পরে কন্টেন্ট সাবস্ক্রিপশনে ১০% কাট নেবে।
তবে যে কোম্পানি প্রথম ১২ মাসের জন্য কাটবে না এই তাদের মধ্যে দীর্ঘ-ফর্ম পাঠ্য এবং দীর্ঘ ভিডিও অন্তর্ভুক্ত রয়েছে।আরও পড়ুন:
এই সুবিধা চালু হলে সংবাদমাধ্যম এবং পাঠক উভয়পক্ষেরই সুবিধা হবে বলে মনে করেন মাস্ক। ইতোমধ্যেই একাধিক সংবাদমাধ্যম তাদের নিজস্ব বিশেষ প্রতিবেদন পড়ার জন্য ন্যূনতম মূল্য দিয়ে সাবস্ক্রিপশন চালু দাবি করেছে।
খবর পড়ার জন্য ব্যবহারকারীদের কাছ থেকে টাকা আদায়ের পেছনে মাস্কের যুক্তি হলো, ব্যবহারকারীরা খবর পড়ার জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে যে অর্থ প্রদান করবেন সেই অর্থ ভালো খবর বা প্রতিবেদন তৈরির পিছনে ব্যবহার করবেন প্রকাশকরা। তাতে পাঠকই উপকৃত হবেন এবং তথ্য নির্ভর ও প্রমাণ সমৃদ্ধ লেখার সুযোগ পাবেন।