উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ঃ এলাকায় বিশৃঙ্খলা ও অশান্তির অভিযোগে জয়নগরে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। গত সোমবার সারা রাজ্য গেরুয়াময় হওয়ার পর থেকে বিজয় মিছিল ও আনন্দ উৎসবে সামিল হয়েছে বহু মানুষ। শনিবার সরকার গঠনের আগের দিন শুক্রবার এলাকায় গন্ডগোল পাকানো ও অশান্তি ছড়ানোর অভিযোগে জয়নগর থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে। ধৃতের নাম বিশ্বনাথ সরদার।
আরও পড়ুন:
বঙ্গে গেরুয়া সুনামির পরেই বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে।
তবে বিজেপি নেতৃত্ব এনিয়ে প্রথম থেকেই কড়া অবস্থান নিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এনিয়ে কড়া বার্তা দিয়ে একাধিবার বলেছেন, অশান্তি কোনওভাবেই বরদাস্ত করা হবে না। তারপরেও জয়নগরে অশান্তি ছড়ানোর অভিযোগ ওঠে ওই জুবকের বিরুদ্ধে। আর তারপরেই ওই যুবককে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, নারায়নীতলা পঞ্চায়েতের কাঁটাপুকুরিয়া এলাকা থেকে বিশ্বনাথ সরদারকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে শনিবার জয়নগর থানার পুলিশ বারুইপুর মহকুমা আদালতে পেশ করে।