পুবের কলম ওয়েব ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর একাধিক জায়গায় অশান্তির অভিযোগ ওঠে। অনেক ক্ষেত্রেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিজেপির নেতা কর্মীদের মারধর ও হুমকির অভিযোগ ওঠে। সেরকমই তৃণমূল সাংসদ মালা রায় এবং তাঁর ছেলের বিরুদ্ধেও হুমকি ও ভয় দেখানোর অভিযোগ ওঠে। সেই সংক্রান্ত মামলায় গ্রেফতারির আশঙ্কা করছেন তৃণমূল সাংসদ। তারপরেই পুত্রকে সঙ্গে নিয়ে আদালতে গিয়ে আত্মসমর্পণ করলেন মালা রায়।
আরও পড়ুন:
বুধাবার আলিপুর আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন মালা রায় এবং তাঁর ছেলে নির্বাণ রায়। আদালত এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁদের জ্জামিন মঞ্জুর করেছে। অভিযোগ, গত ৪ মে ফল প্রকাশের রাতে মালা রায় এবং তাঁর ছেলে টালিগঞ্জ থানা এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করেন। আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে বিজেপি কর্মীদের ভয় দেখান। সেই ঘটনায় মালা রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।
অস্ত্র আইনে মালা রায়কে নোটিশ জারি করে পুলিশ। তারপরেই এদিন আদালতে গিয়ে জামিন নিতে হল তাঁকে।আরও পড়ুন:
উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটের পরেই রাজ্য জুড়ে ব্যাপক হিংসার ঘটনা ঘটেছিল। তাতে শতাধিক বিজেপি কর্মী নিহত হয়েছিলেন। এছাড়াও বহু মানুষ নিহত হন।
ঘরছাড়া হয়েছিলেন কয়েক হাজার মানুষ। সম্প্রতি একুশের হিংসার ঘটনায় নতুন করে তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশ। নতুন করে যেমন দায়ের হয়েছে একাধিক মামলা তেমনি অনেক পূর্ণ মামলা রিওপেন করা হয়েছে। অন্যদিকে, একুশের ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি কর্মীদের প্রতি সম্মান জানিয়ে তাঁদের পরিবার পরিজনদের বিরাট আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁদের সরকারি চাকরির আশ্বাস দিয়েছেন। তবে এবার ছাব্বিশের ভোট জীমন শান্তিপূর্ণভাবে হয়েছে তেমনি ভোটের ফল প্রকাশের পরেও সেরকম হিংসার ঘটনা ঘটেনি।