পুবের কলম ওয়েব ডেস্কঃ মাস খানে আগেই আপ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন ড়াঘব চড্ডা। এবার বিজেপি যোগদান করে বড় পদ পেলেন তিনি। রাঘবকে রাজ্যসভার রাজ্যসভার গুরুত্বপূর্ণ পিটিশন কমিটিতে বড় দায়িত্ব দেওয়া হল।
আরও পড়ুন:
ঠিক এক মাস আগে গত ২৪ এপ্রিল রাঘব চড্ডা আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেন। তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন আরও ৬ জন বিজেপি সাংসদ। বিজেপিতে যোগ দিয়ে এবার তিনি বড় পুরস্কার পেলেন।
জানা গিয়েছে, রাঘবকে রাজ্যসভার পিটিশন কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। আজ শনিবার রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণণের তরফ থেকে জারি করা এক বিবৃতিতে এবিষয়টি জানানো হয়। এদন মোট ১০ জনকে এই কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। তাঁদের মধ্যে চেয়ারম্যান করা হয়েছে রাঘবকে।আরও পড়ুন:
পিটিশন কমিটির কাজ কি?
আরও পড়ুন:
রাজ্যসভার পিটিশন কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে।
মূলত নাগরিকদের বিভিন্ন অভিযোগ এই কমিটিতে গিয়ে থাকে। কমিটির কাজ হল সেই সমস্ত অভিযোগ ও আবেদনের নিষ্পত্তি করে কেন্দ্রকে মতামত পাঠানো। সুতরাং রাঘবের পদকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনইতক মহল।আরও পড়ুন:
এর আগে আপ ছেড়ে ওই দলের প্রতি বেজায় ক্ষোভ প্রকাশ করেছিলেন রাঘব। তিনি অভিযোগ তুলেছিলেন, ১৫ বছর আপকে সময় দিয়েছেন। কিন্তু, আপ এখন আদর্শ থেকে বিচ্যুত হয়েছে।
সেই ক্ষোভ থেকেই তিনি বিজেপিতে যোগ দেন তিনি। তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন আম আদমি পার্টির স্বাতী মালিওয়াল, হরভজন সিং, অশোক মিত্তল, সন্দীপ পাঠক, রাজিন্দর গুপ্তা, বিক্রম সাহানি। এদিকে, রাঘব বিজেপিতে যোগ দেওয়ার পরেই আপ সাংসদ তাঁকে তীব্র নিশানা করেন। তিনি বলেছিলেন, আপ রাঘবকে রাজ্যসভার সদস্যপদ দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়েছিল। সেই দলের সঙ্গি তিনি বিশ্বাসঘাতকতা করলেন। যিনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে আসছিলেন তিনিই এখন বিজেপিতে যোগ দিলেন।