পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর প্রথম দিল্লিতে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিরজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শপথ নেওয়ার পরেই একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এখনও পর্যন্ত পূর্ণ মন্ত্রিসভা গঠিত হয়নি বাংলায়। এই অবস্থায় পূর্ণ মন্ত্রিসভা গঠন নিয়ে তৎপর হয়েছেন বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব। জানা যাচ্ছে, বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করেছেন শমীক ভট্টাচার্য।

সেখানে বাংলার মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনা হয়েছে। 

বিজেপি সুত্রে জানা যাচ্ছে, মন্ত্রিসভায় কাদের জায়গা দেওয়া হতে পারে সেবিষয়ে সংগঠনের মতামতকে গুরুত্ব দিতে চাইছেন কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব। সেই কারনের শমীকের সঙ্গে এবিষয়ে আলোচনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আরও জানা যাচ্ছে, এনিয়ে বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বনশলের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে শমীক ভট্টাচার্যের। সেই বৈঠকে মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

শাসক শিবির চাইছে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের মন্ত্রিসভায় জায়গা দিতে। শুধু বর্তমান বা প্রাক্তন বিধায়কদের নয়, পুরসভা ও পঞ্চায়েত স্তরে প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে এমন নেতাদেরও গুরুত্ব দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। এছাড়াও, ২০২৬ সালে বাংলায় যে নতুন রাজনৈতিক সমীকরণ তরি হয়ীছে সেই কথা মাথায় রেখে বিজেপি চাইছে সেইসব নেতাদের মন্ত্রিসভায় জায়গা দিতে যাতে সংগঠনের সঙ্গে প্রশাসনের দুরত্ব তৈরি না হয়। বিশেষ করে সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক গ্রহণযোগ্যতা এবং আঞ্চলিক ভারসাম্য, এই তিন বিষয়কেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনা হয়েছে। তাতে পূর্ণ মন্ত্রিসভা গঠন নিয়ে আলচনা হয়েছে বলে খবর। রাজনৈতিক মহলের দাবি, বিজেপি আগামী দিনে বাংলায় রাজনৈতিক কৌশল ঠিক করতে মন্ত্রিসভায় কাদের, কোন অঞ্চল বা গোষ্ঠীকে গুরুত্ব দেওয়া হবে, কোন মুখ সামনে এনে রাজনৈতিক বার্তা দেওয়া হবে, তা নিয়ে অত্যন্ত সতর্ক হিসাব কষছে শীর্ষ নেতৃত্ব।