পুবের কলম,ওয়েবডেস্ক: প্রয়াত রাজ্যের প্রাক্তন সিপি তুষার তালুকদার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫। কলকাতার বেসরকারি হাসপাতালে এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আরও পড়ুন:
সংবাদমাধ্যম সূত্রে খবর, শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় শনিবার রাতে হাসপাতালে ভর্তি করানো হয় প্রাক্তন পুলিশ কমিশনারকে। ক্রমেই তার শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে।
এমনিতেই দীর্ঘ দিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন তিনি। হাসপাতালে ভর্তি করানোর পর হৃদযন্ত্রের সমস্যা খুঁজে পান চিকিৎসকেরা। মঙ্গলবার দুপুর ১১টা ৫৩ মিনিটে তিনি হৃদরোগে আক্রান্ত হন। দুপুর ১২.১৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত কলকাতার পুলিশ কমিশনার ছিলেন তুষার।