পুবের কলম প্রতিবেদক: বিগত কয়েক বছর ধরে বাঙালিদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উপলক্ষে রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা নেওয়ার ঘটনা আকছার দেখা যাচ্ছে। এবছরও তার অন্যথা হয়নি। পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলকাতা ন্যাশানাল মেডিক্যাল কলেজ-সহ একাধিক মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানে ২৩ এপ্রিল সম্ভাব্য ঈদের দিন বা ঈদের পরের দিন পরীক্ষার সূচি রাখা হয়।
আরও পড়ুন:
এ নিয়ে ছাত্র সংগঠনগুলির পাশাপাশি বিভিন্নমহল থেকে প্রতিবাদ জানানো হয়। অবশেষে পরীক্ষার দিনক্ষণ বদল করল পার্ক সার্কাসের কাছে সিআইটি রোডে অবস্থিত কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ।
এই পরীক্ষার তারিখ জানাজানি হতেই সামাজিক মাধ্যমে বিক্ষোভে ফেটে পড়েন বাঙালি ছাত্রছাত্রীসহ একাংশ সচেতন অভিভাবক। বিভিন্ন গণসংগঠন এই পরীক্ষার তারিখ বদল দাবিতে আওয়াজ তোলে। তারপর নড়েচড়ে বসল কর্তৃপক্ষ। নতুন করে দেওয়া নোটিশে বলা হয়েছে, ২৩ এপ্রিল যে ছাত্রছাত্রীদের সমস্যা ছিল, তাদের পরীক্ষা ২৪ তারিখে নেওয়া হয়।আরও পড়ুন:
প্রসঙ্গত, দীর্ঘ কয়েক বছর ধরে ‘ঈদে তিনদিন ছুটি’র দাবিতে লড়াই করছে গণসংগঠন ভূমিপুত্র উন্নয়ন মোর্চা অফ ইন্ডিয়ার।
তাদের দাবি, ধর্ম যার যার উৎসব সবার। এইভাবে কিছু ছাত্রছাত্রীদের পরীক্ষা ২৪ এপ্রিল পিছিয়ে দেওয়াটা কাম্য না। বরং সবার পরীক্ষা পিছিয়ে দিতে হবে। ঈদের সময় পরীক্ষা নেওয়ার রীতি বন্ধ হওয়া দরকার। একই দাবি তুলেছে ছাত্র সংগঠন এসআইও।