কৌশিক সালুই, বীরভূম:- কলকাতার ইমাম সমাবেশের জন্য প্রস্তুতি বৈঠক হল বীরভূমের সিউড়িতে। সোমবার সিউড়ি জিয়াউল ইসলাম মাদ্রাসার মসজিদে অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন অ্যান্ড চারিটেবল ট্রাস্ট এর বীরভূম শাখার পক্ষ থেকে এদিন এই প্রস্তুতি বৈঠক আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা চেয়ারম্যান নজরুল আলম খান সভাপতি সিরাজুল ইসলাম সম্পাদক শামীম আক্তার সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ।

আগামী ২১ আগস্ট কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রথমবারের জন্য রাজ্য ইমাম সমাবেশ হতে চলেছে। সেই সম্মেলনে যোগ দেওয়ার জন্য বীরভূম থেকে ৩০ টি বাস জেলা বিভিন্ন প্রান্ত থেকে যাবে।

কলকাতার নেতাজি নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রথম ইমাম সমাবেশে জন্য বীরভূম ইউনিটের প্রস্তুতি বৈঠক

সংগঠকদের আশা প্রায় হাজার তিনের প্রতিনিধি সেদিনের সম্মেলনে উপস্থিত থাকবেন কলকাতায়। সংগঠনের জেলা আছে চেয়ারম্যান নজরুল আলম খান বলেন," কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে যে সম্মেলন হবে তার জন্য এদিন আমাদের বীরভূম জেলা ইউনিটের পক্ষ থেকে এক প্রস্তুতি বৈঠক করা হয়েছে সেদিনের সম্মেলনের জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা যাবেন"।