পুবের কলম ওয়েবডেস্ক: প্রায় চার মাস পর বাংলাদেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জানা গিয়েছে, দুই পুত্রবধূ-সহ ৪ মে লন্ডন থেকে তাঁর রওনা দেওয়ার কথা রয়েছে। শুক্রবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেন, ‘ম্যাডাম আগামী ৫ তারিখ সকালে দেশে ফিরছেন। আমরা যত দূর জানি যে, সঙ্গে উনার দুই বউ-মা অর্থাৎ তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শামিলা রহমানের আসার কথা রয়েছে।
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান। লন্ডনে পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হন খালেদা জিয়া। টানা ১৭ দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন। পরে ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় তাদের অধীনে চিকিৎসাধীন। অর্ধযুগের বেশি সময় পরে এবারই পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্যাপন করেছেন খালেদা জিয়া। গত ৬ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বর্তী সরকার শপথ নেওয়ার পরেই খালেদার বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া হয়েছিল। তাঁর কারাদণ্ড মকুব করে দিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। অন্যদিকে, শেখ হাসিনার জমানায় গ্রেফতারি এড়াতে লন্ডনে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন তারেক। গত ৮ জানুয়ারি খালেদা লন্ডনে পৌঁছনোর পরে তারেকের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল। সাত বছর পরে পুত্রের মুখোমুখি হয়ে আপ্লুত হয়ে পড়েছিলেন খালেদা।আরও খবর
১৭ ডিসেম্বর থেকে শুরু বাংলাদেশের অমর একুশে বইমেলা
জাকসু নির্বাচন: ঐতিহাসিক জয় শিবিরের
Jucsu polls: জাকসুর ফল প্রকাশ সন্ধ্যা ৭-টায়
পুজোর আগেই বাজারে আসছে পদ্মার ইলিশ
Bangladesh exports ship: তুরস্কে জাহাজ রফতানি বাংলাদেশের
Bangladesh exports ship: তুরস্কে জাহাজ রফতানি বাংলাদেশের
বিহারের ৩ লক্ষ বাসিন্দাকে নোটিশ election commission- এর
বিহারের ৩ লক্ষ বাসিন্দাকে নোটিশ election commission- এর
Pakistan-Bangladesh Meeting: বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ৬ চুক্তি ও সমঝোতা স্মারক সই
Pakistan-Bangladesh Meeting: বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ৬ চুক্তি ও সমঝোতা স্মারক সই
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর