নয়াদিল্লি: সোমবার থেকে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানিবিধি (ইউসিসি) লাগু করেছে রাজ্যের বিজেপি সরকার। আর তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। একাধিক মুসলিম সংগঠন এর তীব্র বিরোধিতা করেছে। জমিয়তে উলেমায়ে হি¨-ও ইউসিসির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। তারা সাফ জানিয়েছে, যেকোনও পরিস্থিতিতে ইউসিসি মুসলিমদের কাছে গ্রহণযোগ্য নয়।
এই প্রসঙ্গে জমিয়তে উলেমায়ে হি¨ের সভাপতি মাওলানা আরশাদ মাদানি বলেন, উত্তরাখণ্ডে ইউসিসি লাগু করে দেশের সংবিধানকেই অমান্য করা হয়েছে। সংবিধানে ধর্মীয় স্বাধীনতার যে অধিকার দেওয়া হয়েছে তাকে সম্পূর্ণ লঙ্ঘন করেছে এই অভিন্ন দেওয়ানি আইন। এই আইন দেশের গণতন্ত্রের উপর বড় আঘাত। মাদানি আরও বলেন, ইউসিসি কার্যকর করার ক্ষেত্রে যেভাবে সংশ্লিষ্ট পক্ষের অভিযোগগুলিকে অবজ্ঞা করা হয়েছে বিশেষকরে সংখ্যালঘু মুসলিমদের, তা অন্যায্য। দেশের ল’ কমিশন ইউসিসি নিয়ে জনতার মতামত সংগ্রহ করেছিল এবং সেখানে বলা হয়েছিল, দেশের বৃহত্তর অংশের মানুষ ইউসিসি’কে সমর্থন করে না। তারপর ল’ কমিশনের পক্ষ থেকেই সরকারকে পরামর্শ দেওয়া হয়েছিল, ইউসিসি প্রত্যাশিতও নয়, প্রয়োজনীয়ও নয়। আর এই সুপারিশ ও মানুষের বৃহত্তর অংশের ভাবাবেগ থাকা সত্ত্বেও সেগুলিকে উপেক্ষা করে গণতান্ত্রিক মূল্যবোধকে অগ্রাহ্য করে সরকার স্বৈরাচারীর মতো এই আইন লাগু করল। মাওলানা মাদানিজোর দিয়ে বলেন, তাঁরা একাধিকবার রাজ্য সরকারের কাছে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছিলেন। সেখানে তাঁরা জানিয়েছিলেন, রাষ্ট্রের সংবিধান ও তার প্রণেতারা শরিয়াহ আইন বা পার্সোনাল ল’কে সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন সরকার যদি সেই প্রতিশ্রুতি থেকে সরে যেতে চায়, সেক্ষেত্রে তাঁরা সংবিধান ও আইন মেনেই এর বিরুদ্ধে লড়াই করবেন। তিনি আরও বলেন, মুসলিমরা শরিয়াহ আইন মেনে চলার ক্ষেত্রে অবিচল। শরিয়াহ আইনকে চ্যালেঞ্জ করে এমন কোনও আইনকে মুসলিমরা গ্রহণ করবে না। দেশের প্রথম রাজ্য হিসেবে ইউসিসি চালু করে উত্তরাখণ্ডের বিজেপি সরকার। সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ইউসিসি সংক্রান্ত পোর্টালের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের ঠিক আগেই রাজ্যে ইউসিসি লাগু করে ধামি সরকার। এই আইনের ফলে শরিয়াহ আইনকে কার্যত ‘অকেজো’ করার চেষ্টা হল। যদিও রাজ্যের তপশিলি জাতি ও উপজাতিদের ইউসিসি-র আওতার বাইরে রাখা হয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি বলবৎ হওয়ার ফলে এই আইনের আওতায় চলে আসবে বিয়ের বয়স, বিবাহবিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকারের মতো বিষয়গুলি।‘অভিন্ন আইন’ ধর্মীয় স্বাধীনতায় আঘাত: মাদানি
আবুল খায়ের
প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২৫, ১৪:৪৭
আরও খবর
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
পাঞ্জাবে ব্যবসায়ীদের বাড়িতে ইডি হানা, কেন্দ্রের বিরুদ্ধে এজেন্সির অপব্যবহারের অভিযোগ মুখ্যমন্ত্রীর
রাজৌরির একাধিক এলাকায় ভয়াবহ দাবানল, দুর্গম পাহাড়ি এলাকায় আগুন নেভাতে যুদ্ধকালীন তৎপরতা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
ভারতীয় আম রপ্তানি নিয়ে সংকট! জাপানের পর এবার নেপালের নিষেধাজ্ঞা
ভারতীয় আম রপ্তানি নিয়ে সংকট! জাপানের পর এবার নেপালের নিষেধাজ্ঞা
২১ বিদ্রোহী এআইএডিএমকে বিধায়ককে অযোগ্য ঘোষণার আর্জি খারিজ, ধাক্কা খেল এআইএডিএমকে
২১ বিদ্রোহী এআইএডিএমকে বিধায়ককে অযোগ্য ঘোষণার আর্জি খারিজ, ধাক্কা খেল এআইএডিএমকে
ভারতের মঙ্গল অভিযানের সঙ্গে জড়িত বিজ্ঞানীর শাড়ি এখন যুক্তরাষ্ট্রের জাদুঘরে
ভারতের মঙ্গল অভিযানের সঙ্গে জড়িত বিজ্ঞানীর শাড়ি এখন যুক্তরাষ্ট্রের জাদুঘরে
উচ্চবর্ণের মেয়ের সাথে বন্ধুত্ব, ১৮ বছরের দলিত যুবককে পিটিয়ে খুন উত্তরাখণ্ডে
উচ্চবর্ণের মেয়ের সাথে বন্ধুত্ব, ১৮ বছরের দলিত যুবককে পিটিয়ে খুন উত্তরাখণ্ডে
হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের! রেলমন্ত্রীকে পুনর্বাসনের দাবিতে চিঠি
হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের! রেলমন্ত্রীকে পুনর্বাসনের দাবিতে চিঠি
তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হানা: ২৪ জন ভারতীয় নাবিককে উদ্ধার করল ওমান নৌবাহিনী
তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হানা: ২৪ জন ভারতীয় নাবিককে উদ্ধার করল ওমান নৌবাহিনী
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা