পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ব্যবস্থাপনায় হজ পরিষেবা যে আরো উন্নত পর্যায়ের তা এ রাজ্যের হজব্রত পালনকারী মাত্রই জানেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক প্রচেষ্টায় এবং সংশ্লিষ্ট আধিকারিক ও পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির তৎপরতায় সম্ভব হয়েছে তা হলফ করেই বলা যায়। বৃহস্পতিবার বসিরহাট রবীন্দ্র ভবনে ফিরে এসে এ কথা বলেন পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির কমিটির সদস্য তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ। প্রসঙ্গত, চলতি বছর হজ্বের প্রথম উড়ান কলকাতা থেকে রহনা দেবে ২১ মে।সেই উপলক্ষ্যে রাজ্য হজ্ব কমিটি অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ পরিচালনা করে চলেছে।
চলতি বছরে বাংলার প্রায় দশ হাজার হাজীদের ট্রেনিং প্রতিটি জেলায় শুরু হয়েছে। বসিরহাট রবীন্দ্র ভবনে ট্রেনিং এ এক হাজারের অধিক হাজীদের উপস্থিতিতে প্রশিক্ষণ সম্পন্ন হয়।দীর্ঘ সময় ধরে হজ্ব বিষয়ে পূর্ণাঙ্গ আলোকপাত করেন হজ্ব কমিটি দ্বারা নিযুক্ত ব্যক্তিরা।উক্ত ট্রেনিংয়ে রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের অন্যতম পীরজাদা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, হজ্ব কমিটির দীর্ঘদিনের সদস্য, বর্তমানে অন্যতম সেবক পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ আরো বলেন, বাংলার শান্তি সম্প্রীতি রক্ষায় হাজীদের ভুমিকা প্রশংসনীয়। বাংলা তথা দেশের সামগ্ৰিক কল্যানে মহান আল্লাহর দরবারে দোয়ার আর্জি রাখেন তিনি। পাশাপাশি বলেন পরিবর্তনের পর রাজ্যের হাজীদের পরিষেবায় রাজ্য সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে হজ্ব অপারেশন সম্পন্ন হচ্ছে। হাজীদের পরিষেবায় কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম,সহ দপ্তরের মন্ত্রী, হজ্ব কমিটির চেয়ারম্যান নাদিমুল হক, প্রধান সচিব মোহাম্মদ গোলাম আলী আনসারী, বিশেষ সচিব শাকিল আহমেদ, কার্যনির্বাহী আধিকারিক মোহাম্মদ নকি সহ দপ্তরের সমস্ত আধিকারিকরা যেভাবে কাজ করে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী, অতিরিক্ত জেলাশাসক মনীশ মিশ্র সহ অন্যান্য আধিকারিকদের তৎপরতায় জেলায় হাজীদের পরিষেবা সুষ্ঠু ভাবে চলছে বলে তিনি জানান। হাজী রহমান মোল্লা ট্রেনিং পরে বলেন, হাজীদের পরিষেবায় রাজ্য সরকারের সদিচ্ছা অত্যন্ত প্রশংসনীয়। হাজীদের সব রকমের পরিষেবা, ঠিকভাবে খতিয়ে দেখতে হজ্ব কমিটির সেবক একেএম ফারহাদ অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করছে। উক্ত ট্রেনিংয়ে উপস্থিত ছিলেন রাজ্য হজ্ব কমিটির সদস্য আলহাজ্ব ফজলুর রহমান, পীরজাদা আলহাজ্ব রাকিবুল আজিজ বাখতেয়ারি,আধিকারিক সৌমাল্য ঘোষ,আয়ুব আলী,রাজিবুল, মুজিবুর রহমান প্রমুখ।
ইমামা খাতুন
প্রকাশিত:
৫ মে ২০২৩, ০৭:০৫
আরও খবর
যোগ দিবসে সরকারি কর্মীদের উপস্থিতি কি বাধ্যতামূলক? রাজ্যের কাছে হলফনামা চাইল হাইকোর্ট
জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হল, শীর্ষে কলকাতার শাশ্বত বন্দ্যোপাধ্যায়
ডিম আতঙ্ক! আদালত থেকে হেলমেট পরিয়ে বের করা হল প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে
রেড রোডে করা যাবে যোগ দিবস, যান চলাচলের জন্য বিকল্প পথের ব্যবস্থা করার নির্দেশ আদালতের
বিরোধী দলনেতা হিসেবে আপাতত বহাল থাকছেন ঋতব্রত, আদালতে ধাক্কা তৃণমূলের
বিরোধী দলনেতা হিসেবে আপাতত বহাল থাকছেন ঋতব্রত, আদালতে ধাক্কা তৃণমূলের
মার্কিন হামলার আট দিন পর ভারতীয় নাবিকের লাশ দেশে পৌঁছাল, পরিবার ক্ষতিপূরণ চাইল
মার্কিন হামলার আট দিন পর ভারতীয় নাবিকের লাশ দেশে পৌঁছাল, পরিবার ক্ষতিপূরণ চাইল
আহমদাবাদের এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন উত্তরপ্রদেশের মুসলিম অভিবাসী
আহমদাবাদের এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন উত্তরপ্রদেশের মুসলিম অভিবাসী
‘ভয় আউট, ভরসা ইন’-এর বার্তা বাজেট ভাষণে, শুভেন্দু সরকারের ভূয়সী প্রশংসা রাজ্যপালের
‘ভয় আউট, ভরসা ইন’-এর বার্তা বাজেট ভাষণে, শুভেন্দু সরকারের ভূয়সী প্রশংসা রাজ্যপালের
স্বাভাবিক ছন্দে ফিরছে বাংলা, কমছে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি
স্বাভাবিক ছন্দে ফিরছে বাংলা, কমছে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি
যুদ্ধবিরতির পথে বড় পদক্ষেপ, সমঝোতা স্মারকে সই ট্রাম্প-পেজেশকিয়ানের
যুদ্ধবিরতির পথে বড় পদক্ষেপ, সমঝোতা স্মারকে সই ট্রাম্প-পেজেশকিয়ানের
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের