পুবের কলম ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার সকালে প্রয়াত ভারতের প্রথম মহিলা বিচারপতি এম ফাতিমা বিবির স্মরণে ফুল কোর্ট রেফারেন্সের আয়োজন করা হয়। সেখানে ফাতিমা বিবিকে 'বাধ ভাঙা বিচারপতি' বলে ডাকলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।
আরও পড়ুন:
৯৬ বছর বয়সে গত ২৩ নভেম্বর ইন্তেকাল করেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফাতিমা বিবি।
আরও পড়ুন:
প্রধান বিচারপতি চন্দ্রচূড় তাঁর সম্পর্কে বলেন, 'ফাতিমা বিবি ছিলেন একজন অসাধারণ ব্যক্তিত্বের বিচারক। যিনি বহু বাধা ভেঙে আদর্শের সঙ্গে দেশের সেবা করেছেন।
'আরও পড়ুন:
সিজেআই এদিন বলেন, ফাতিমা বিবি রসায়ন নিয়েই এগোতে চেয়েছিলেন, কিন্তু বাবার স্বপ্ন পূরণ করতে আইনের পড়াশোনা শুরু করেন। তিনি বিচারপতি হিসেবে যোগ দেওয়ার পর দেশ সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতিকে পেয়েছিল। এই পেশায় স্থায়ী ছাপ রেখে গেছেন তিনি।
আরও পড়ুন:
প্রধান বিচারপতি বলেন, বহু বছর জনসেবার সঙ্গে যুক্ত থাকার পর তিনি কেরালায় নিজের শহর পাথানামথিট্টায় অবসর যাপন করছিলেন। অবসরের পরেও জনসেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন।
বিভিন্ন সামাজিক উদ্যোগের সঙ্গেও নিজেকে যুক্ত রেখেছিলেন। তিনি অনুপ্রেরণা হয়ে থাকবেন।প্রধান বিচারপতি বলেন, আমাদের দেশ তাঁর অক্লান্ত সেবার জন্য তাঁর কাছে ঋণী থাকবে। ন্যায়বিচারের জন্য তাঁর আত্মা বেচেঁ থাক।
আরও পড়ুন:
প্রাক্তন বিচারপতিকে স্মরণ করে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, দেশের সব আইনজীবীর কাছে বিশেষ করে মহিলা আইনজীবীদের কাছে তিনি অনুপ্রেরণা । আইকন হয়ে থাকবেন তিনি। আইনের অগ্রদূত হয়ে থাকবেন প্রাক্তন বিচারপতি এম ফাতিমা বিবি।
আরও পড়ুন: