পুবের কলম, ওয়েবডেস্ক:  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীকে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ট্যুইটে মমতা বলেন, “আজ, তাঁর জন্মবার্ষিকীতে, আমরা মহান সংস্কারক ও পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন ও উত্তরাধিকারকে সম্মান জানাই। সামাজিক অগ্রগতির প্রতি তার প্রতিশ্রুতি এবং আমাদের সংস্কৃতিতে তার স্থায়ী অবদান জ্ঞান এবং সহানুভূতির শক্তির প্রমাণ।

যে অদম্য চেতনা দিয়ে তিনি শিক্ষা এবং নারীর অধিকারকে এগিয়ে নিয়েছিলেন তা যুগে যুগে অনুরণিত হয় এবং আমাদের অনুপ্রাণিত করে চলেছে। আমরা যখন এই স্বপ্নদর্শীকে শ্রদ্ধা জানাই, তখন আসুন আমরা তাঁর সমতা, শিক্ষা এবং সকলের ক্ষমতায়ন-সমৃদ্ধ মূল্যবোধের প্রতি আমাদের উৎসর্গের পুনর্নিশ্চিত করি। ” অপরদিকে বাংলায় ট্যুইট করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলা ভাষায় ট্যুইট করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত।

স্বরাষ্ট্রমন্ত্রী ট্যুইটে লেখেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জী, তাঁর প্রগতিশীল চিন্তাধারা দিয়ে দাসত্বের নাগপাশ থেকে মুক্ত করে ভারতীয় সমাজকে একটি নতুন দিশা দিয়েছিলেন। বিধবা বিবাহ প্রচলন ও নারীশিক্ষার জন্য তিনি যে আন্দোলন শুরু করেছিলেন তাতে নারীজাতির সামাজিক অবস্থানের মান উন্নয়ন করে এক অভূতপূর্ব পরিবর্তন এনেছিলেন। এমন একজন মহান সমাজ সংস্কারক বিদ্যাসাগর মহাশয়কে তাঁর জন্মবার্ষিকীতে জানাই প্রণাম।।” শ্রদ্ধা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।