পুবের কলম, ওয়েবডেস্ক: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত রাশিয়া ও কাজাখাস্তান। ৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা এটি। দেশ দুটির প্রধান নদীগুলির জল বাড়তে থাকায় ১ লাখের বেশি মানুষকের জীবন সংশয়ে পড়ে। তড়িঘড়ি তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে সরকার।
রাশিয়া বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, কয়েক দশকের মধ্যে এমন ভয়ংকর বন্যার কবলে পড়েনি রাশিয়ার পার্বত্য এলাকা।আরও পড়ুন:
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় কুর্গান ও তিউমেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উরাল পর্বতমালা এবং সাইবেরিয়ার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে দ্রুত বরফ গলতে থাকায় নদীগুলির জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে। বন্যা দুর্গতদের সহায়তায় কাজ করছে সরকার।
এদিকে, কাজাখস্তান সীমান্তের ওরেনবার্গ এলাকার উরাল নদীর বাধ ভেঙে অন্তত ৩৯টি এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় ১০ হাজার ৪০০টি ঘরবাড়ি তলিয়ে গেছে।আরও পড়ুন:
অতিরিক্ত বরফ গলার কারণে গত শুক্রবার মাধ্য কয়েক ঘণ্টার মধ্যেই উরাল নদীর জল ফুলে ফেঁপে ওঠে। এরপরই ওরস্ক নগরীর বাধ ভেঙে যায়। অন্যদিকে, সাইবেরিয়া, ভলগা ও রাশিয়ার অন্যান্য এলাকাতেও বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। নদী ভাঙন দেখা দিতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।