আরও পড়ুন:
পুবের কলম প্রতিবেদক: নতুন বছরের প্রথমদিন থেকে হাওড়া থেকে এনজেপির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বন্দেভারত। কিন্তু যাত্রা শুরুর পর থেকেই এই সেমি হাইস্পিড ট্রেনটিতে মোট চারবার পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ। শুরু হয়েছে রাজনীতিও। এই প্রসঙ্গে কি বলছেন রেলকর্তারা।
আরও পড়ুন:
পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী সাফ জানালেন “ বিহার থেকে পাথর ছোড়া হচ্ছে না বাংলা অথবা ঝাড়খন্ড সেটা কোন বড় ইস্যু নয় আমাদের কাছে। বন্দে ভারত নিয়ে কোন রাজনীতি চায়না রেল। মনে রাখতে হবে রেল কিন্তু জাতীয় সম্পত্তি। তার একটা কাঁচেও আঘাত লাগা মানে সেটা কিন্তু জাতীয় ক্ষতি।
মুখ্যজনসংযোগ আধকারিক পুবের কলমের প্রতিবেদককে আরও জানান যেখানেই এই ঘটনা ঘটুকনা কেন তা কিন্তু চরম নিন্দনীয়। যদি এই ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে কেউ ধরা পড়েন তাহলে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিহারের বারসই, বাংলার কুমারডুবি, হুগলির চন্দনপুর স্টেশন থেকে পাথর ছোড়া হয় বলে অভি্যোগ তবে শুধুই কিন্তু বন্দেভারত নয় গত রবিবার পাথর ছোড়া হয় হুল এক্সপ্রেসেও।আরও পড়ুন:
উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন বাংলা থেকে বন্দেভারতে পাথর ছোড়ার কোন ঘটনা ঘটেনি।
আরও পড়ুন:
তাই বিজেপি নেতৃত্ব এই ইস্যুতে যতই রঙ লাগানোর প্রচেষ্টা করুক না কেন শীর্ষ রেলকর্তারা কিন্তু সাফ জানাচ্ছেন বন্দেভারত নিয়ে কোন রাজনীতিকেই প্রশয় দেওয়া হবেনা।