পুবের কলম প্রতিবেদকঃ পাহাড়ি রাজ্যের পরিবেশ দূষিত করে তুলেছে প্লাস্টিকের বোতল। যত্রতত্র ছড়িয়ে থাকায় দূষণের পাশাপাশি দৃশ্য দূষণও সৃষ্টি করছে। এর জন্য বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সিকিম সরকার। পরিবেশ বাঁচাতে প্লাস্টিক বোতলে ভরা পানীয় জল সিকিমে বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ হচ্ছে।
মুখ্যমন্ত্রী পি এস তামাং এমন সরকারি সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন– প্যাকেজড জলের প্রয়োজন নেই। আমাদের রাজ্যে প্রাকৃতিক জলের যথেষ্ট যোগান রয়েছে– যা অনেক বেশি উপকারি।আরও পড়ুন:
পি এস তামাং জানিয়েছেন, ১ জানুয়ারি ২০২২ থেকে সিকিমে কোনওরকম প্যাকেজড পানীয় জল চলবে না। ভরসা করতে হবে প্রাকৃতিক জলের যোগানের উপর।
তিনি আরও জানান– তিন মাস সময় দেওয়া হচ্ছে 'বাফার টাইম' হিসেবে। যাতে মজুত বোতলের সমস্ত জল শেষ করা যায়।আরও পড়ুন:
প্রসঙ্গত, সিকিমের উত্তর প্রান্তে লাচেন অঞ্চলে ইতিমধ্যে নিষিদ্ধ হয়ে গেছে বোতলবন্দি জল। সেই পথে হাঁটবে এবার গোটা রাজ্য।