পুবের কলম ওয়েবডেস্কঃএবার সরাসরি রাজনৈতিক দল গঠন করে সংসদীয় রাজনীতিতে অংশ নিতে চলেছেন কৃ্ষকরা। কৃষক নেতা গুরনাম সিং চারুনি শনিবার ঘোষণা করলেন নতুন দলের নাম সংযুক্ত সংঘর্ষ পার্টি
লড়াইয়ের ময়দানে মাটি কামড়ে পড়ে থেকে মিলেছে সাফল্য। দেশে বাতিল করা হয়েছে তিন বিতর্কিত কৃষি আইন। পঞ্জাব বিধানসভা ভোটে মোট ১১৭ টি আস নে লড়াই করবে সংযুক্ত সংঘর্ষ পার্টি।
তবে চারুনি নিজে ভোটে দাঁড়াবেন না। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে সরাসরি সংসদীয় রাজনীতিতে কৃ্ষকদের এই অংশগ্রহন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।আরও পড়ুন:
একবছরের বেশি সময় ধরে দিল্লির সিঙ্ঘু সীমান্তে চলা এই আন্দোলনের প্রথম সারিতে ছিলেন চারুনি। তাঁর ডাকে সাড়া দিয়ে হরিয়ানা-পঞ্জাব থেকে বহু কৃষক আসেন সিঙ্ঘু সীমান্তে।
আরও পড়ুন:
পাশের রাজ্য হরিয়ানাতেও চারুনির প্রভাব মারাত্বক। কৃষক আন্দোলনের জেরে এমনিতেই হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর নিজেও চরম অস্বস্তি তে রয়েছেন।
আরও পড়ুন:
তবে চারুনির এই নয়া দল কিন্তু বিজেপি বিরোধী ভোটব্যাঙ্কে থাবা বসাবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন:
ইতিমধ্যেই ক্যাপ্টেন অমরিন্দর সিং কংগ্রেস ছেড়ে হাত ধরেছেন বিজেপির। নয়া রাজনৈতিক দলও তৈরি করেছেন তিনি। এমতবস্থায় দাঁড়িয়ে একজন কৃষক নেতার সরাসরি রাজনৈতিক দল গঠন করে ভোটের ময়দানে নামার ঘোষণা পঞ্জাবের রাজনীতিকে নয়া মাত্রা দিল বলে মনে করা হচ্ছে।