পুবের কলম ওয়েবডেস্ক: আজ গুজরাত বিধানসভার দ্বিতীয় তথা শেষ দফার ভোট। সকাল আটটা থেকে শুরু হবে ভোটগ্রহণ। ৯৩ টি আসনে হবে নির্বাচন। ভাগ্যনির্ধারণ হবে ৮৩৩ জন প্রার্থীর।আহমেদাবাদে
যেসব হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে আজ তাঁদের মধ্যে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, হার্দিক প্যাটেল, অল্পেশ ঠাকুর ৷ ১তারিখ প্রথম দফার ভোটে গুজরাতে ভোট পড়েছিল ৬৩.৩১শতাংশ ৷ দ্বিতীয় দফায় গুজরাতের ১৪ টি জেলায় ভোট হওয়ার কথা ৷ এই জেলাগুলির মধ্যে রয়েছে আহমেদাবাদ , ভদোদরা ও গান্ধিনগর ৷ এই দফার ভোটে ভোটারের সংখ্যা ২কোটি ৫৪ লাখ ৷ আহমেদাবাদে সকাল সাড়ে ৮টা নাগাদ ত ভোট দেওয়ার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ভোট দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
আরও পড়ুন: