পুবের কলম প্রতিবেদক: আইপিএল জয়ী কলকাতা নাইট রাইডার্স দলকে অভিনব পন্থায় অভিনন্দন জানাল বুর্জ খালিফা। দুবাইয়ের আইকনিক বুর্জ খলিফা বলিউড বাদশা শাহরুখ খানের দলের রঙে আলোকিত হয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছে। যা স্বাভাবিক ভাবেই ভাইরাল হয়েছে। কেকেআরের তরফ থেকে প্রকাশিত ৪৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বুর্জ খালিফা কেকেআরের বেগুনি রঙে রেঙেছে। দলের জার্সিতে ক্রিকেটারদের ছবি দেখানো হয়েছে।
এবং সবশেষে বেগুনি রঙের টি শার্ট পরিহিত শাহরুখ খানকে জানানো হয়েছে অভিনন্দন। এমনিতে কেকেআর মালিক শাহরুখের সঙ্গে বুর্জ খালিফার সম্পর্ক বেশ পুরনো। যখনই তাঁর কোনও সিনেমা মুক্তি পেয়েছে , তখনই তার ট্রেলার দেখানো হয়ে থাকে বুর্জ খলিফাতে। এ বার তাঁর চ্যাম্পিয়ন দলকে অভিন¨ন জানাল বুর্জ খলিফা।আরও পড়ুন:
https://twitter.com/KKRiders/status/1795519793660854362?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1795519793660854362%7Ctwgr%5Ecd3d5b828b4ae484796e70b035f81238817d31f2%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Fsports%2Fcricket%2Fstory%2Fipl-2024-shah-rukh-khan-kkr-team-champions-burj-khalifa-purple-2545336-2024-05-29