পুবের কলম,ওয়েবডেস্ক: ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয় পানি প্রশান্ত মহাসাগরে ছাড়তে শুরু করেছে জাপান। বিভিন্ন দেশ ও সংস্থার সমালোচনা সত্ত্বেও এই কার্যক্রম থেকে পিছু হটেনি দেশটি। আর এতেই উদ্বিগ্ন হয়ে নুন কেনার হিড়িক চিনে। সাধারণ মানুষ মনে করছেন, সাগরে তেজস্ক্রিয় ছড়িয়ে পড়লে স্বাস্থ্যসম্মত নুন উৎপাদন ব্যাহত হবে দেশে। রাজধানী বেজিং এবং অন্যতম বৃহত্তম শহর সাংহাই-সহ চিনের বেশকিছু জায়গার সুপারমার্কেটগুলোতে ইতিমধ্যেই লবণের তাক খালি হয়ে গেছে।
এমনকি অনলাইন বিক্রয় প্ল্যাটফর্মগুলোতেও মজুত শেষের কথা জানিয়ে নুন বিক্রি বন্ধ হয়ে গেছে। নুনের সংকট দেখা দেওয়ার পর চিনের ন্যাশনাল সল্ট ইন্ডাস্ট্রি এক বিবৃতিতে বলেছে, ‘আমরা নুন উৎপাদন, বিতরণ এবং বাজার সরবরাহের নিশ্চয়তা দেওয়ার জন্য ওভারটাইম কাজ করছি। অনুগ্রহ করে যৌক্তিকভাবে নুন কিনুন এবং আতঙ্কিত হয়ে কিনবেন না। মানুষ যে পরিমাণ নুন ব্যবহার করে তার মধ্যে মাত্র ১০ শতাংশ সামুদ্রিক উৎস থেকে আসে। আর বাকিগুলো ভালো এবং দূষণ থেকে নিরাপদ।’ চিনের বিভিন্ন এলাকায় লবণের দাম নিয়ন্ত্রণে জরুরি নোটিশ জারি করা হয়েছে। হুনান প্রদেশের বাজার নিয়ন্ত্রক সংস্থা বলেছে, বেআইনি কাজের জন্য দাম উল্লেখযোগ্য বৃদ্ধি পেলে দোষীদের ১০ লক্ষ থেকে ৫০ লক্ষ ইউয়ান পর্যন্ত জরিমানা করা হতে পারে। অন্যান্য স্থানীয় বাজারের সুপারভাইজাররা নুন শিল্প অপারেটরদের দাম স্থিতিশীল করার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, ১০ লক্ষ টনেরও বেশি তেজস্ক্রিয় পানি জমা রয়েছে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। আগামী ৩০ বছর ধরে এই পানি সমুদ্রে ছাড়া হবে। জাপানের দাবি, এই পানি নিরাপদ।হঠাৎ কেন নুন কেনার হিড়িক পড়ল চিনে?
ইমামা খাতুন
প্রকাশিত:
২৮ আগস্ট ২০২৩, ০৮:১৪
আরও খবর
বাংলাদেশ থেকে তিন লক্ষ রোহিঙ্গা ফেরাতে সম্মত মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই পড়ুয়াদের উপর পুলিশি হামলা! অমিত শাহের ইস্তফার দাবিতে সরব সিজেপি প্রধান দীপকে
ডিজিটাল পদ্ধতিতে শুমারির মাধ্যমে ১ অগস্ট থেকে শুরু জনগণনা, জেনে নিন খুঁটিনাটি
লোকসভাতেও পাশ সংশোধনী বিল, ‘জনগণমন’-এর সমমর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় হতে পারে কারাদণ্ড
আন্দোলনকারী মহিলাদের নিয়ে কঙ্গনার মন্তব্যে দেশজুড়ে বিতর্ক, লখনউয়ে বিজেপি সাংসদের কুশপুতুল দাহ কংগ্রেসের
আন্দোলনকারী মহিলাদের নিয়ে কঙ্গনার মন্তব্যে দেশজুড়ে বিতর্ক, লখনউয়ে বিজেপি সাংসদের কুশপুতুল দাহ কংগ্রেসের
সংসদে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার শীর্ষ সদস্যদের উপস্থিতিতে তুঙ্গে জল্পনা
সংসদে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার শীর্ষ সদস্যদের উপস্থিতিতে তুঙ্গে জল্পনা
কৃষ্ণনগরে ধর্ষণ ও খুনের ২ বছর পর সুবিচারের আশায় মুখ্যমন্ত্রীর 'জনতার দরবারে' নির্যাতিতার মা
কৃষ্ণনগরে ধর্ষণ ও খুনের ২ বছর পর সুবিচারের আশায় মুখ্যমন্ত্রীর 'জনতার দরবারে' নির্যাতিতার মা
বিশেষ পরিস্থিতি ছাড়া ছররা গুলি ব্যবহার নয়, যন্তর মন্তর কাণ্ডে কেন্দ্রকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
বিশেষ পরিস্থিতি ছাড়া ছররা গুলি ব্যবহার নয়, যন্তর মন্তর কাণ্ডে কেন্দ্রকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
পড়ুয়াদের বিক্ষোভে পেলেট গান বিতর্ক, বাহিনীর সমস্ত কাজের দায়ভার নিলেন সিআরপিএফ ডিজি
পড়ুয়াদের বিক্ষোভে পেলেট গান বিতর্ক, বাহিনীর সমস্ত কাজের দায়ভার নিলেন সিআরপিএফ ডিজি
যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে ‘কঠোর পরিণতি’, মিত্র দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে ‘কঠোর পরিণতি’, মিত্র দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯