পুবের কলম, ওয়েবডেস্ক: প্রয়াত রাজ্যসভার বিদায়ী সাংসদ সুখেন্দুশেখর রায়ের স্ত্রী মহাশ্বেতা রায়। দীর্ঘ দিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। গত কয়েকদিন ধরে তাঁর শরীরিক অবস্থার অবনতি হয়। তিনি কলকাতার একটি বেসরকারি  হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

চিকিৎসকরা জানিয়েছেন,  অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় ভুগছিলেন মহাশ্বেতা রায়। এদিন সকালে হাসপাতালেই জীবনাবসান হয় তাঁর।  মহাশ্বেতা রায়ের মৃত্যুতে  শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া সাংসদ, বিধায়করাও সমবেদনা জানান তাঁকে।

বুধবার তৃণমূলের হয়ে মনোনয়ন জমা দেন সুখেন্দুশেখর রায়। সেখানেই স্ত্রীয়ের মৃত্যু সংবাদ আসে। খবর পাওয়া মাত্রই হাসপাতালে যান তিনি। মহাশ্বেতা সংসারের কাজের পাশপাশি গান-বাজনা নিয়েই তিনি ব্যস্ত থাকতেন।

স্ত্রীয়ের প্রয়াণে সুখেন্দুশেখর রায়, আমি আমার ভালো বন্ধুকে হারালাম।