পুবের কলম,ওয়েবডেস্ক: মঙ্গলবার মহারাষ্ট্র বিধানসভায় পাশ ঐতিহাসিক মারাঠা সংরক্ষণ বিল। এখন থেকে শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে রাজ্যে মরাঠাদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এর আগে রাজ্যে মোট ৫২ শতাংশ সংরক্ষণ ছিল। নতুন বিল পাশ হওয়ায় তা গিয়ে দাঁড়াল ৬২ শতাংশে।
উল্লেখ্য, শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী কোনও রাজ্যেই ৫০ শতাংশের বেশি সংরক্ষণ বাঞ্ছনীয় নয়। আপাতত মহারাষ্ট্র সরকার সেই নির্দেশ শিকেয় তুলে রাখল। শিয়রে লোকসভা মহারণ। মারাঠা ভোট ব্যাঙ্ক ঝুলিতে পুরতেই ‘বড় দান’ চালল বিজেপির জোট সরকার, বলছেন অনেকেই। এই নিয়ে তৃতীয়বার মহারাষ্ট্রে মারাঠাদের সংরক্ষণের কোটা বৃদ্ধি করল রাজ্য সরকার। পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় বিল পাসের সময় বিরোধী নেতা-সহ ক্ষমতাসীন দলের একমাত্র সদস্য মন্ত্রী ছগন ভুজবল এই বিলের বিরোধিতা করেন। যদিও রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশের আবেদনে এই বিল সর্বসম্মতিক্রমে পাস হয়। সেই সময় মহারাষ্ট্র বিধানসভার বিরোধী নেতা বিজয় ভাদেট্টিওয়ার তাঁর সেই আবেদনে সম্মতি জানান। ফলসরূপ বিধানসভার বিশেষ অধিবেশনে মারাঠা সংরক্ষণ বিল সর্বসম্মতিক্রমে পাশ হয়। জানা গেছে, বিলটি এবার আইনে পরিণত হওয়ার অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যেই এই বিলটি বিধান পরিষদে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। অনুমোদন পেলে তা আইনে পরিণত হবে। সমাজসোবী মনোজ জারাঙ্গের নেতৃত্বে অবশেষে এই কোটা কার্যকর হল মহারাষ্ট্র বিধানসভায়। বর্তমানে মনোজ জারাঙ্গে অনশনে রয়েছেন।মারাঠাদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ মহারাষ্ট্রে
ইমামা খাতুন
প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১০
আরও খবর
সই বিতর্ক মামলায় দ্বিতীয়বার সিআইডির মুখোমুখি অভিষেক, ভবানী ভবনে হাজির তৃণমূল নেতা
ভারতীয় সেনায় নতুন পোশাক নীতি
বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ
ওমানে তিন ভারতীয় নাবিকের মৃত্যু, আমেরিকার নীরবতায় ক্ষুব্ধ শশী থারুর
জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্প-মোদি বৈঠক, উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর তুলে ধরার বার্তা প্রধানমন্ত্রীর
জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্প-মোদি বৈঠক, উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর তুলে ধরার বার্তা প্রধানমন্ত্রীর
রক্ষণাবেক্ষণের কাজে কাল বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প রুট
রক্ষণাবেক্ষণের কাজে কাল বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প রুট
ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ
ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ
সীমান্ত এলাকায় জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে সমীক্ষার নির্দেশ অমিত শাহের
সীমান্ত এলাকায় জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে সমীক্ষার নির্দেশ অমিত শাহের
ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে নরেন্দ্র মোদী, জি-৭ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী
ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে নরেন্দ্র মোদী, জি-৭ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী
হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে ইরানের ড্রোন হামলার অভিযোগ "ভিত্তিহীন", দাবি করল তেহরান
হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে ইরানের ড্রোন হামলার অভিযোগ "ভিত্তিহীন", দাবি করল তেহরান
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর