পুবের কলম প্রতিবেদক: আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে কোকেন-সহ গ্রেফতার ৭। উদ্ধার হওয়া মাদকের ওজন ১৬৫ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৩৫ লক্ষ টাকা। ধৃতদের জেরা করে ঘটনার সঙ্গে জড়িত বাকিদের হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ। কয়েকদিন আগেই হাওড়া থেকে এসটিএফের তল্লাশিতে উদ্ধার হয় কোকেন।
সেই ঘটনার সূত্র ধরে একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। শনিবার গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে হাজির হন এসটিএফ আধিকারিকরা। ওই এলাকায় কড়া নজরদারি চালায় তাঁরা। কিছুক্ষণ পর একটি গাড়ি ও বাইকে করে মোট ৬ যুবক ওই জায়গায় হাজির হয়। কিছুক্ষণ পর আরও একজন যায় সেখানে। এরপরই ৭ জনকে হাতেনাতে ধরে এসটিএফ। ধৃতদের নাম ঋষি সাগর, রাহুল সিং, রিকি দত্ত, রাহুল দত্ত, অবিনাশ কুমার, সন্টি সিং ও অভিষেক ঠাকুর। জানা গিয়েছে, অবিনাশ কুমারের থেকে মাদক নেওয়ার কথা ছিল বাকি ৬ জনের। তবে তার আগেই মাদক-সহ গ্রেফতার করা হয় তাঁদের। ধৃতদের কাছে মিলেছে ১৬৫ গ্রাম কোকেন। যার আনুমানিক বাজারমূল্য ৩৫ লক্ষ টাকা। কোথা থেকে আনা হয়েছিল ওই মাদক? কোথায় পাঠানো হত? ধৃতরা বাদে ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত? এই সকল প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে। রবিবার ধৃতদের তোলা হয় আদালতে।
ইমামা খাতুন
প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৮
আরও খবর
শুভেন্দুর কড়া বার্তার পর ফলতায় গ্রেফতার বেড়ে ১৬
পুড়ে ছাই হয়ে গিয়েছিল, আগামী বছরের শুরুতেই নতুন রূপে খুলছে হলং বনবাংলো
জমির উর্বরতা বৃদ্ধিতে কেঁচো সার উৎপাদনে এগিয়ে এলো মহিলারা
যোগ দিবসে সরকারি কর্মীদের উপস্থিতি কি বাধ্যতামূলক? রাজ্যের কাছে হলফনামা চাইল হাইকোর্ট
জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হল, শীর্ষে কলকাতার শাশ্বত বন্দ্যোপাধ্যায়
জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হল, শীর্ষে কলকাতার শাশ্বত বন্দ্যোপাধ্যায়
রেড রোডে করা যাবে যোগ দিবস, যান চলাচলের জন্য বিকল্প পথের ব্যবস্থা করার নির্দেশ আদালতের
রেড রোডে করা যাবে যোগ দিবস, যান চলাচলের জন্য বিকল্প পথের ব্যবস্থা করার নির্দেশ আদালতের
বিরোধী দলনেতা হিসেবে আপাতত বহাল থাকছেন ঋতব্রত, আদালতে ধাক্কা তৃণমূলের
বিরোধী দলনেতা হিসেবে আপাতত বহাল থাকছেন ঋতব্রত, আদালতে ধাক্কা তৃণমূলের
‘ভয় আউট, ভরসা ইন’-এর বার্তা বাজেট ভাষণে, শুভেন্দু সরকারের ভূয়সী প্রশংসা রাজ্যপালের
‘ভয় আউট, ভরসা ইন’-এর বার্তা বাজেট ভাষণে, শুভেন্দু সরকারের ভূয়সী প্রশংসা রাজ্যপালের
স্বাভাবিক ছন্দে ফিরছে বাংলা, কমছে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি
স্বাভাবিক ছন্দে ফিরছে বাংলা, কমছে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি
সুন্দরবনে ফের বাঘের আক্রমণ, প্রাণ হারালেন মৎস্যজীবী
সুন্দরবনে ফের বাঘের আক্রমণ, প্রাণ হারালেন মৎস্যজীবী
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের