পুবের কলম ওয়েব ডেস্কঃ পুরুলিয়ার এক স্বাস্থ্য আধিকারিককে হেনস্থার অভিযোগ উঠেছিল ৪ বিজেপি নেতার বিরুদ্ধে। সেই ঘটনায় এবার কড়া পদক্ষেপ করল বিজেপি। অভিযুক্ত ৪ বিজেপি নেতাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে। বিজেপি নেতাদের এহেন আচরণের তীব্র সমালোচনা করেছেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিন একে ""লজ্জাজনক" বলে মন্তব্য করেছেন।
একইসঙ্গে অভিযুক্ত ৪ নেতাকে দলীয় কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।আরও পড়ুন:
কী ঘটেছিল?
আরও পড়ুন:
বাঘমুন্ডি ব্লকের পাথরডি স্বাস্থ্যকেন্দ্রের ব্লক স্বাস্থ্য আধিকারিক (বিএমওএইচ)-কে হেনস্থার অভিযোগ উঠেছিল গত ১২ মে। সেই ঘটনায় নাম জড়ায় ৪ বিজেপি নেতার। অভিযোগ, বাঘমুন্ডির প্রসুতিদের ওই স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলেই তাদের ভিনরাজ্যে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।
এরই বিরোধিতা করেন ওই বিজেপি নেতারা। তা নিয়ে স্বাস্থ্য আধিকারিকের কথা কাটাকাটি হয় এবং তাঁকে শারীরিক ভাবে হেনস্থাকরা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, তারপরেই ওই ৪ জনকে শোকজ করা হয়েছে। এবিষয়ে চিঠি পেয়েছেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্য তথা বাঘমুন্ডি ব্লকের বিজেপির আহ্বায়ক রাকেশ মাহাতো। অভিযুক্ত ৪ নেতা হলেন, বাঘমুন্ডি ব্লকের সহ-আহ্বায়ক বিজয়মোহন সিংহ, মণ্ডল-৪-এর সভাপতি অরুণচন্দ্র মাঝি এবং যুব মোর্চার সভাপতি মিঠুন কুমার। শোকজ চিঠিতে বার্তা দেওয়া হয়েছে, ভোটের ফল প্রকাশের পর স্বাস্থ্য আধিকারিককে ভয় দেখানো, হুমকি দেওয়া ও শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। এই আচরণকে দল বিরোধী কাজ বলেই দাবি করছেন নেতৃত্ব। শমীক ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন আপাতত এই ৪ জন দলের কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। ৭ দিনের মধ্যে তাঁদের কারণ জানাতে বলা হয়েছে। রাকেশ মাহাতো জানান, দল যে বিষয়ে জানতে চেয়েছে তা জানানো হবে।