পুবের কলম ওয়েবডেস্কঃ ভোটমুখী বাংলায় রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে। চলছে দলবদলের খেলা। এই আবহে ভোটের মুখে বিজেপিতে বিরাট ভাঙন দেখা গেল হুগলীতে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যেয়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন একাধিক বিজেপি নেতা। আজ রবিবার সপ্তগ্রামের ডানলপ কোয়ার্টার গ্রাউন্ডের জনসভায় তৃণমূলে যোগদানকারীদের হাতে দলের পতাকা তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জানা যাচ্ছে, বিজেপির সহ-সভাপতি সুরেশ সাউ। এছাড়াও আরও কয়েকজন বিজেপি নেতা এদিন বিজেপিতে যোগ দেন। এরফলে স্বাভাবিকভাবেই তৃণমূলের ক্ষমতা বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল।আরও পড়ুন:
তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, সুরেশ সাউ হুগলীর জেলা যুব মোর্চার সহ-সভাপতি। এছাড়াও, এদিন যারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তাঁদের মধ্যে রয়েছেন, বাঁশবেড়িয়া মণ্ডল সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, রয়েছেন হুগলি জেলা যুব মোর্চা সাধারণ সম্পাদক প্রভাত গুপ্ত।
পাশাপাশি রয়েছেন, হুগলি জেলা যুব মোর্চা সহ-সভাপতি রাজেশ যাদব। এদিকে, বাঁশবেড়িয়া মণ্ডলের প্রাক্তন সভাপতি ও সপ্তগ্রামের আইটি ইন-চার্জ সুমিত অধিকারী, চুঁচুড়া মণ্ডলের প্রাক্তন যুব সভাপতি পবন চৌধুরী, হুগলি জেলা সোশ্যাল মিডিয়া সহ-আহ্বায়ক অর্ণব দাসও এদিন অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দেন। একইসঙ্গে, হুগলি জেলা এসসি/এসটি সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, চুঁচুড়া মণ্ডল বিজেপি সভাপতি বিবেক সাউ এবং বাঁশবেড়িয়া কিষাণ মোর্চা সভাপতি সনৎ নন্দী এদিন বিজেপি ছেড়ে এদিন তৃণমূলে যোগ দিয়েছেন। ভোটের আগে এত সংখ্যক নেতা তৃণমূলে যোগ দেওয়ার ফলে স্বাভাবিকভাবেই চাপে পড়েছে বিজেপি। আরও জানা যাচ্ছে, শুধু হুগলী জালাতেই নয়, এদিন উত্তর ২৪ পরগনাতেও একাধিক বিরোধী দলের নেতা কর্মী বিজেপিতে যোগ দেন। বনগাঁ উত্তর বিধানসভা গোপালনগর ২ পঞ্চায়েতের ৫০টি পরিবার রবিবার দুপুরে জেলা কার্যালয়ে তৃণমূল জেলা সভাপতির হাত ধরে দলে যোগদান করেন।