পুবের কলম, ওয়েবডেস্ক: শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাসের আগেই ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি স্পষ্ট জানালেন, মন্দির যেই তৈরি করুন না কেন, সেখানে তিনি যাবেনই। তাঁর কথায়, মন্দির কে করল বা কোন দল করল—তা বড় কথা নয়, মন্দির সকলের জন্য।

দিঘার জগন্নাথধাম উদ্বোধনে গিয়ে আগেও বিতর্কে জড়িয়েছিলেন দিলীপ ঘোষ।
সেই ঘটনার পর থেকেই তাঁর দলবদল নিয়ে জল্পনা শুরু হয়। এবার মহাকাল মন্দির নিয়েও একই অবস্থান প্রকাশ করে তিনি বুঝিয়ে দিলেন, দলীয় আপত্তি থাকলেও নিজের সিদ্ধান্তে অনড় তিনি।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন। তার ঠিক আগেই দিলীপ ঘোষের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক জল্পনা উসকে দিল বলে মনে করছেন রাজনৈতিক।