পুবের কলম ওয়েব ডেস্কঃ গত শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপ্তহ নিয়েছিলেন। তাঁর সঙ্গে আরও ৫ মন্ত্রী শপথ নিয়েছিলেন। কিন্তু, তাঁদের দফতর বন্টন করা হয়নি। এবার ওই ৫ মন্ত্রীর দফতর বন্টন হল।

 

কারা কোন দফতর পেলেন? 

১) দিলীপ ঘোষকে গ্রামন্নোয়ন ও প্রাণী সম্পদ দফতরের দায়তব দেওয়া হয়েছে। পঞ্চায়েত দফতরেরও দায়িত্ব পেয়েছেন দিলীপ।

২) দুটি দফতরের দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক।

তাঁকে ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী করা হয়েছে তাঁকে।

৩) অশোক কীর্তনিয়াকে খাদ্য দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে।

৪) নারী ও শিশু কল্যাণ দফতরের দায়িত্ব পেয়েছেন অগ্নিমিত্র পাল।

এছাড়াও পুর ও নগরন্নোয়ন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। 

৫) ক্ষুদিরাম টুডু পেয়েছেন অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের দায়িত্ব।  

এদিন দফতর বন্টনের পর নিশীথ প্রামাণিক জানান, রাজ্যের যুবক ও ক্রীড়া বিভাগের উন্নয়নে কাজ করবেন তিনি। ক্রীড়ার ক্ষেত্রে যেসমস্ত স্বজন পোষণের অভিযোগ উঠে সেই অভিযোগ দূর করা হবে। এছাড়াও কেন্দ্র সঙ্গে সহযোগিতায় ক্রীড়া বিভাগকে ঢেলে সাজানো হবে। উত্তরবঙ্গের উন্ন্যনের জন্যও তিনি কাজ করবেন বলে জানান।