পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর বিভিন্ন প্রকল্পে স্বচ্চতা আনতে পদক্ষেপ করছে সরকার। এবার আগের সরকারের আমলে চালু হওয়া মা ক্যান্টিনের নাম বদলে দিল রাজ্য সরকার। তার পরিবর্তে রাখা হল "মা আহার"। শুধু নাম বদলই নয়, থাকছে আরও অনেক সুবিধা।
জানা যাচ্ছে, এই প্রকল্প আরও বড় আকারে আত্মপ্রকাশ করতে চলেছে। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ জানান, ৫০০ মা আহার কেন্দ্র তৈরি করা হবে। ৫ টাকাতেই পেট ভর্তি খাবার পাওয়া যাবে।আরও পড়ুন:
আজ বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়।
সেই বৈঠকে মা ক্যান্টিনের নাম বদলে মা আহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানা যাচ্ছে, মা আহারের মেনুতে বদল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে সপ্তাহে দুদিন মাছ, দুদিন ডিম এবং বাকি তিন দিন নিরামিষ খাবার দেওয়া হবে।আরও পড়ুন:
উল্লেখ্য, আগের তৃণমূল জমানায় গরিব ও দুস্থ মানুষদের কথা ভেবে মা ক্যান্টিন চালু করা হয়েছিল ২০১১ সালে।
যেখানে ৫ টাকায় দুপুরের খাবার দেওয়া হয়ে থাকে। তাতে দেওয়া হতো ভাত, ডাল, সবজি এবং ডিম। রাজ্যে পালাবদল হওয়ার পর মন্ত্রী দিলীপ ঘোষ ঘোষণা করেছিলেন মা ক্যান্টিনে মাছ ভাত খাওয়ানো হবে। সেইমতোই এবার সপ্তাহে মা আহারে ডিম ভাত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, আগের কোনও প্রকল্প বন্ধ হবে না। বিশেষ করে যে সমস্ত প্রকল্পে দরিদ্র ও দুঃস্থ মানুষ উপকৃত হচ্ছিলেন সেই সমস্ত প্রকল্প ছিল সেই প্রকল্প বন্ধ করা হবে না।