পুবের কলম, ওয়েবডেস্ক: বাণিজ্যের প্রসার ঘটাতে নয়া পদক্ষেপ ভারতের। ১৬ বছর আলাপ আলোচনার পর সফল হল বাণিজ্য চুক্তি। চারটি ইউরোপীয় দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করল ভারত। নরওয়ে, সুইজারল্যান্ড, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন চুক্তি সাক্ষর হয়েছে।

এই চারদেশ থেকে অধিকাংশ শিল্প পণ্য আমদানিতে শুল্ক প্রত্যাহার করবে ভারত। অন্যদিকে দেশগুলিতে আগামী ১৫ বছর ধরে ভারতে বিনিয়োগ করে যাবে। ফার্মাসিউটিক্যালস, যন্ত্রপাতি ও ম্যানুফ্যাকচারিং খাত সহ একাধিক খাতে এই বিনিয়োগ করা হবে।

https://twitter.com/PiyushGoyal/status/1766729888436781390?

t=NRNIrBFAnHgvz0OOdoT6wA&s=19 

এক বিবৃতিতে ইএফটিএ জানিয়েছে, এই চুক্তি ভারতীয়দের জন্য শুল্ক প্রক্রিয়াকে সহজ করবে এবং ভারতে ইএফটিএ-এর বাজার সম্প্রসারণে সাহায্য করবে। এদিকে, ইউরোপীয় মুক্ত বাণিজ্য অ্যাসোসিয়েশনের মাধ্যমে তাঁরা ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ পেতে চলেছেন বলে জানিয়েছেন ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এই যুগান্তকারী চুক্তি অর্থনৈতিক অগ্রগতি বাড়বে। দেশের যুবকদের কাজের সুযোগ তৈরি হবে।