পুবের কলম প্রতিবেদক: শহর কলকাতায় যাত্রী সুবিধার জন্য চালু হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো স্টেশন। এর মাধ্যমে কম সময়ের মধ্যে অনায়াসেই সফর করা যায় শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত। আগের মতো যানজটের মুখে আর পড়তে হচ্ছে না নিত্যযাত্রীদের। এর বাইরে গিয়ে বড় খবর, গত বছরের তুলনায় ব্যাপক যাত্রী বৃদ্ধি ইস্ট-ওয়েস্ট মেট্রোর। রেলের তরফেই জানা গিয়েছে চলতি আর্থিক বছরের (২০২৩-২৪) প্রথম চার মাসে ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রী সংখ্যা গত আর্থিক বছরের তুলনায় অনেকটাই বেড়েছে।
সামনে আসছে আরও নানান তথ্য।আরও পড়ুন:
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ইস্ট-ওয়েস্ট রুটে চলতি বছরের এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত মোট ৩৬.৯৭ লক্ষ যাত্রী যাতায়াত করেছে। গত বছরের একই সময়কালে এই মেট্রোর যাত্রী সংখ্যা ছিল ৬.৮৯ লক্ষ। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি আর্থিক বছরের প্রথম চার মাসে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাত্রী বৃদ্ধির পরিমাণ প্রায় ৪৩৬ শতাংশ।
আরও পড়ুন:
২০২৩ সালের জুন এবং জুলাই মাসে ইস্ট -ওয়েস্ট মেট্রোয় যাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯.১৬ লক্ষ ও ১০.০৯ লক্ষ।
সরকারি পরিসংখ্যান বলছে, ২০২২ সালের জুন ও জুলাইতে কলকাতা মেট্রোর গ্রিন লাইনে যাত্রী সংখ্যা ছিল যথাক্রমে ৬১ হাজার ও ৫.৩ লক্ষ। অর্থাৎ- চলতি বছরের প্রথম দুমাসে ইস্ট -ওয়েস্ট মেট্রোর যাত্রী বেড়েছে অনেকটাই।আরও পড়ুন:
জানা গিয়েছে, গত ১৪ জুলাই থেকে শিয়ালদহ থেকে যাত্রী পরিষেবা শুরু হওয়ার পরেই ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাত্রী সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে। বর্তমানে কলকাতা থেকে সল্টলেকের মধ্যে দ্রুততম এবং সবথেকে সুলভ পরিবহণ মাধ্যম হওয়ার কারণেই যাত্রীরা ক্রমশই ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটকেই বেছে নিচ্ছেন। আর তার ফলেই বাড়ছে যাত্রী সংখ্যা।
আরও পড়ুন:
এ নিয়ে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রর প্রতিক্রিয়া, মেট্রো রেলের ওপর ভরসা রাখার জন্য যাত্রীদের ধন্যবাদ জানাচ্ছি।
আরও পড়ুন:
তিনি আরও জানান, এই বছরের শেষে ইস্ট -ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশে হুগলি নদীর নিচ দিয়ে মেট্রো পরিষেবা শুরুর সর্বাত্মক প্রচেষ্টা চলছে।