পুবের কলম,ওয়েবডেস্ক: ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে থামছে না দলিল নিগ্রহ। প্রায় নিয়ম করেই দলিতদের ওপর অত্যাচারের খবর ছড়াচ্ছে সোস্যাল সাইটে। যে কোনও তুচ্ছ কারণে দলিতদের মারধর করা হচ্ছে। এমনই একটি ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশের জবলপুর। ৫ দলিত শিশুর ওপর অমানবিক নির্যাতন করেছে উচ্চবর্ণের লোকজন।
যা দেখে যে কোনও সুস্থ্য মানুষের হাড়হিম হয়ে যেতে পারে। অথচ একই সঙ্গে প্রচার হচ্ছে এটাই নাকি ‘অমৃতকাল’। লর্ড রামের মূর্তি প্রতিষ্ঠা করে রাম রাজ্যের কথা প্রচার করছে গেরুয়া শিবির। অথচ দলিতদের ওপর অত্যাচার চলছে সমানেই।আরও পড়ুন:
সোস্যাল সাইটে যে ভিডিয়ো সামনে এসেছে তাতে দেখা গেছে পাঁচ দলিল শিশুর হাত পিছমড়া করে বেঁধে তাদের বেধড়ক মারা হচ্ছে।
চড় থাপ্পড়ের সঙ্গে লাঠিপেটা করা হচ্ছে এই শিশুদের। এদের অপরাধ কুয়ো থেকে জল তুলেছিল তারা। যেহেতু তারা দলিত তাই এই কুয়োর জলে হাত দেওয়ার অধিকার নেই তাদের। এ কথা বলেই শুরু হয় গালাগালি, মারধর। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোস্যাল সাইটে। এই ঘটনার নিন্দা করেছেন অনেকেই।