০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মোদি ও যোগীর বিরুদ্ধে ভাষণ দেওয়ায় মামলা দায়ের আসাদউদ্দিন ওয়াইসির বিরুদ্ধে

পুবের কলম ওয়েবডেস্কঃ এফআইআর দায়ের হল এআইএমআইএম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়াইসির বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগে। এছাড়াও তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানি দেওয়া ও কোভিড বিধি ভাঙার অভিযোগও উঠেছে। উল্লেখ্য– ওয়াইসি

উত্তরপ্রদেশে তিনদিনের প্রচারে এসেছিলেন। কিন্তু তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে– বৃহস্পতিবার কাটরা চন্দনায় এক জনসভায় দলের হয়ে প্রচার করার সময়ই ওয়াইসি সাম্প্রদায়িক উসকানিমূলক কথাবার্তা বলেন। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেন বলে জানা যায়।

পাশাপাশি তাঁর সভায় সামাজিক দূরত্বের কোনও বালাই ছিল না। তিনি নিজে এবং অন্যদেরও সেভাবে মাস্ক পরতে দেখা যায়নি বলেও অভিযোগ। তবে ওয়াইসি জানান যে– কোনওরকম সামাজিক বিধি-নিষেধ ভাঙা হয়নি। তিনি আরও  অভিযোগ করেন– নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দেশকে ‘হিন্দু রাষ্ট্র  হিসেবে গড়ে তুলতে চাইছেন। কেন্দ্রের তিন তালাক বিরোধী আইন প্রসঙ্গে ওয়াইসির খোঁচা– বিজেপি নেতারা মুসলিম মহিলাদের বিরুদ্ধে হওয়া অবিচারের কথা বলেছেন তিন তালাক প্রসঙ্গে। কিন্তু দেশের হিন্দু মহিলাদের দুর্দশা সম্পর্কে তাঁরা পুরোপুরি নীরব।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

প্রতিবেশী দেশগুলোর উপর আক্রমণ করবে না ইরান, বড় ঘোষণা রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মোদি ও যোগীর বিরুদ্ধে ভাষণ দেওয়ায় মামলা দায়ের আসাদউদ্দিন ওয়াইসির বিরুদ্ধে

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার