মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে ইরানে থাকা ভারতীয়দের জন্য জরুরি নির্দেশিকা জারি করল ভারত সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর কড়া হুঁশিয়ারির পরেই এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
ভারতীয় দূতাবাস তেহরান-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টা যেখানে আছেন সেখানেই অবস্থান করতে হবে। বিশেষভাবে সকলকে ঘরের ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে— বৈদ্যুতিক স্থাপনা, সামরিক এলাকা এবং বহুতল ভবনের উপরের তলা এড়িয়ে চলতে হবে।
আরও পড়ুন:
দূতাবাসের তত্ত্বাবধানে যাঁরা বিভিন্ন হোটেলে রয়েছেন, তাঁদের সেখানেই অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। দূতাবাসের আধিকারিকরা নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানানো হয়েছে। প্রয়োজনে নতুন নির্দেশ জারি করা হতে পারে, তাই সকলকে সতর্ক থাকার কথাও বলা হয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, সম্প্রতি ইরানকে লক্ষ্য করে কড়া সামরিক হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই প্রেক্ষাপটেই গোটা অঞ্চলে উদ্বেগ বেড়েছে এবং ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।