আরও পড়ুন:
ভুলবশত পাকিস্তানের দিকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ছোঁড়ার অভিযোগে বরখাস্ত করা হল ভারতীয় বায়ুসেনার তিন অফিসারকে
আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ ভুল করে পাকিস্তানে ব্রহ্মস ক্ষেপনাস্ত্র ছোঁড়ায় ভারতীয় বায়ুসেনার তিন অফিসারকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার কেন্দ্র এই কথা জানিয়েছে।
আরও পড়ুন:
এই ঘটনার পরেই শুরু হয় কোর্ট অফ এনকোয়ারি। যাতে জানানো হয় চলতি বছরের মার্চ মাসের ৯ তারিখে পাকিস্তানের দিকে উড়ে যায় একটি ব্রহ্মস মিসাইল। এরপরেই অবশ্য ভারতীয় সেনার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে একটি বি্বৃতি দেওয়া হয়।
এরপরেই শুরু হয় কোর্ট অফ এনকোয়ারি। যাতে প্রাথমিক ভাবে দোষী সাব্যস্ত হন তিন অফিসার।আরও পড়ুন:
স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর থেকে বিচ্যুতির কারনেই এই দুর্ঘটনা ঘটে যায় বলে জানিয়েছে ভারতীয় বায়ু সেনা। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকও এই ঘটনাকে "গভীরভাবে দুঃখজনক" বলে অভিহিত করে।
আরও পড়ুন:
তবে পাকিস্তান এই ঘটনাকে ভালোভাবে নেয়নি।
তারা এর তীব্র প্রতিবাদ করে।আরও পড়ুন:
তবে কাদেরকে বরখাস্ত করা হয়েছে তাদের নাম প্রকাশ করা হয়নি। তবে জানা যাচ্ছে বরখাস্তদের মধ্যে একজন রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন।
আরও পড়ুন:
পাকিস্তানের দাবি ছিল এই ব্রহ্মস ক্ষেপনাস্ত্র তাদের দেশের আকাশসীমার ১০০ কিলোমিটার পাল্লার মধ্যে এসে পড়ে। শব্দের চেয়ে তিনগুণ দ্রুত গতিতে এই ব্রহ্মস ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে বলে পাক সেনা দাবি করে।
আরও পড়ুন:
এরপর ভারতীয় রাষ্ট্রদূতকে ইসলামাবাদে তলব করা হয়। বলা হয় বিনা প্ররোচনায় এইভাবে পাক আকাশসীমা লঙ্ঘন রীতিমত উদ্বেগের। যদিও এতে কোন বিস্ফোরক ছিলনা। কিন্তু তীব্র গতিতে উড়ে আসা এই মিসাইল কোন বিমানে আঘাত করতে পারত। প্রাণ হারাতে পারতেন কোন অসামরিক ব্যক্তি। ( ২১১)