পুবের কলম,ওয়েবডেস্ক: রাজস্থানে গেরুয়া রাজ শুরু হয়েছে। সে রাজ্যের গেরুয়া নেতা মন্ত্রীরা বুঝিয়ে দিচ্ছেন বিজেপি আছে বিজেপিতেই। বিতর্ক তৈরি করে মিডিয়ায় নিজের নাম ভাসিয়ে রাখতে চাইছেন রাজস্থানের শাসক দলের নেতারা। রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার আজকাল বিতর্ক তৈরিতে রাজস্থানের বাকি বিজেপি নেতাদের খানিকটা পিছনে ফেলেছেন। শিক্ষামন্ত্রী যেসব মন্তব্য করেছেন তাতে তা বোঝার উপায় নেই যে সত্যিই শিক্ষামন্ত্রী।
এক সাংবাদিক সম্মেলনে রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন জানান, তিনি স্কুলের সিলেবাস পরিবর্তনের পক্ষপাতি নন। তবে পড়ুয়ারা যাতে ভুল তথ্য না শেখে, সে দিকেও নজর দেওয়ার পক্ষপাতী।আরও পড়ুন:
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার বলেছেন, ‘আমরা যখন স্কুলে ছিলাম, তখন পড়েছি যে আকবর মহান ছিলেন। তবে আমি শুনেছি তিনি মীনা বাজারে যেতেন। সেখানে মহিলাদের ও ছোট মেয়েদের তুলে নিয়ে যেতেন আর জোর করে ধর্ষণ করতেন।
’তিনি আরও বলেন, ‘ সম্রাট আকবর ছিলেন আগ্রাসী এবং ধর্ষক । একজন ধর্ষক কীভাবে মহান রাজা হতে পারেন? ভারতে আকবরের নাম নেওয়াও পাপ।’ এখানেই শেষ নয়, মদন দিলাওয়ার বলছেন, ‘আকবর অনুপ্রবেশকারী ছিলেন, তাঁর সঙ্গে ভারতের কোনও যোগ নেই।’
আরও পড়ুন:
শুধু আকবরই নয়, শিক্ষামন্ত্রীর মতে, স্কুল পাঠ্যবইতে বীর সাভারকর এবং শিবাজি সম্পর্কে প্রচুর বিভ্রান্তিকর তথ্য রয়েছে।
সেই বিষয়গুলিও কীভাবে ঠিক করা যায় তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। একইসঙ্গে সে রাজ্যের স্কুলে সূর্য নমস্কার বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ‘মহারাণা প্রতাপ এবং আকবরের মধ্যে যুদ্ধ হয়েছিল। মহারাণা প্রতাপ সর্বদাই দেশের জন্য লড়াই করেছিলেন। এমন এক মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা আকবর কি কখনই দেশের ভাল চাইতে পারেন?’ সাংবাদিক সম্মেলনে প্রশ্ন বিজেপি নেতা তথা মন্ত্রী মদন দিলাওয়ারের।আরও পড়ুন:
https://twitter.com/ANI/status/1762418715302170702?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1762418715302170702%7Ctwgr%5Eb85a3fe51c06f79a645a9454ba1a365520118f7a%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.timesnownews.com%2Findia%2Frajasthan-school-education-minister-calls-mughal-emperor-akbar-rapist-says-sinful-to-take-his-name-article-108045290