পুবের কলম ওয়েবডেস্ক: গাজা উপত্যকায় ইসরাইলি ড্রোন হামলায় প্রাণ হারালেন আল জাজিরার সাংবাদিক মহম্মদ উইশাহ। বুধবার গাজা শহরের পশ্চিম দিকের উপকূলীয় রাস্তা আল-রশিদ স্ট্রিট দিয়ে যাওয়ার সময় তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরাইলি ড্রোন।
আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীদের মতে, এই প্রাণঘাতী হামলার পর গাড়িটিতে দাউদাউ করে আগুন ধরে যায়। আল জাজিরা মোবাশের-এর সংবাদদাতা হিসেবে কর্মরত উইশাহ ২০১৮ সালে এই সংবাদ সংস্থায় যোগ দিয়েছিলেন।
এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক একে একটি ‘জঘন্য অপরাধ’ বলে অভিহিত করেছে।আরও পড়ুন:
তাদের বিবৃতিতে বলা হয়েছে, এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সাংবাদিকদের ভয় দেখানো এবং সত্যের কণ্ঠরোধ করার জন্য ইসরাইলের একটি সুপরিকল্পিত ও লক্ষ্যভেদী হামলা। গত অক্টোবর থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধে ইসরাইলি ধারাবাহিকভাবে সংবাদকর্মীদের টার্গেট বানাচ্ছে বলে অভিযোগ উঠেছে। গাজা সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ২৬২ জন সাংবাদিক ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন।
বর্তমানে গাজায় আমেরিকা-মধ্যস্থতায় একটি তথাকথিত ‘যুদ্ধবিরতি’ চললেও, ইসরাইলি তা বারবার লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খলিলি।আরও পড়ুন:
তিনি জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় ছয় মাস পরেও সাংবাদিকদের নিরাপত্তা নেই, যার প্রমাণ উইশাহর এই মর্মান্তিক মৃত্যু। গাজা সরকারি মিডিয়া অফিসের দাবি, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরাইলি সেনাবাহিনী প্রায় ২,০০০ বার তা লঙ্ঘন করেছে।ফিলিস্তিন সাংবাদিকদের ওপর এই পরিকল্পিত হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন ও বিশ্বের বিভিন্ন সংবাদ সংস্থাকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।