পুবের কলম, ওয়েবডেস্ক: জাল নথি ব্যবহার করে গাজী দলিল খান কবরস্থানের দখলের অভিযোগ। কড়া পদক্ষেপ নিল সংখ্যালঘু কমিশন। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কমিশন বিষয়টির সমাধানের জন্য আজমগড়ের পুলিশ সুপার তলব করেছে। সংখ্যালঘু কমিশন কবরস্থানের মালিকানা দাবি করার জন্য নথি জালিয়াতির সঙ্গে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
সেইসঙ্গে কমিশন বিষয়টির গুরুত্ব পর্যালোচনা করে ন্যায় বিচারের দাবি করেছে। পাশাপাশি সংখ্যালঘু কমিশন তার একাধিক নোটিশ সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এবং পদক্ষেপের অভাবের জন্য হতাশা প্রকাশ করেছে।আরও পড়ুন:
মুসলিম রিলিফ কমিটির আজমগড় সেক্রেটারি আনিস আহমেদের নেতৃত্বে একটি তদন্তকারি প্রতিনিধি দল কবরস্থানের মালিকানা দাবিতে ব্যবহৃত জালিয়াতি নথির প্রমাণ নিয়ে পুলিশ সুপার অনুরাগ আর্যের সঙ্গে দেখা করেছিলেন। কমিশনের তরফে আগেই আজমগড়ের পুলিশ সুপারকে আইনি পদক্ষেপ করার অনুরোধ করা হয়েছিল।
মামলাটি ২০১৩ সালের ১০ অক্টোবর উত্তরপ্রদেশের কালিটি কমিশনে একটি পিটিশন জমা দেওয়া হয়েছিল। যেখানে অভিযুক্ত জমি দখলকারি জামান সাইনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছিল। বিষয়টি গুরুতর হওয়া সত্ত্বেও মামলাটি এগোয়নি।আরও পড়ুন:
উল্লেখ্য, গাজী দলিল খান কবরস্থানের ঐতিহাসিক গুরুত্ব আছে, এটি একটি মুসলিম কবরস্থান হিসাবে আইনত স্বীকৃত। (১৭৫)
আরও পড়ুন: