আইভি আদক, হাওড়া:  হাওড়ায় এবার রামনবমীর মিছিলে হামলার অভিযোগ উঠল। ঘটনাস্থল শিবপুর থানা এলাকা। একদিকে যখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাওড়ার রামরাজাতলায় রামনবমীর শোভাযাত্রায় অংশ নিয়েছেন তখনই অন্যদিকে হাওড়ার শিবপুরে রাম সেনানির মিছিলের উপর হামলার অভিযোগ উঠেছে।

রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্র হাওড়া, শিবপুরে নামানো হল র‍্যাফ

এই মুহূর্তে রণক্ষেত্র হয়ে উঠেছে শিবপুর।

রামনবমী উপলক্ষে অঞ্জনি পুত্র সেনার তরফ থেকে বৃহস্পতিবার বিকেলে এক ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়েছিল। ওই শোভাযাত্রা কিছুটা দূরে এলে মিছিলে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ ওঠে।

রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্র হাওড়া, শিবপুরে নামানো হল র‍্যাফ

কয়েকজন আহত হন বলে খবর পাওয়া গেছে। মূহূর্তের মধ্যে এলাকার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।

ইট বৃষ্টি শুরু হয়। বোতল ছোঁড়ারও ঘটনা ঘটে। বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয়। এলাকায় ছুটে আসে পুলিশ ও র‍্যাফ।   পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। কারা এই হামলা চালালো তা পুলিশ খতিয়ে দেখছে।