আরও পড়ুন:
ওবাইদুল্লা লস্কর , ডায়মন্ড হারবারঃ জামাইকে খুন করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পারুলিয়া কোস্টাল থানা এলাকার ভূষণা গ্রামে। মৃত যুব নুরুল আলম পুরকাইত(৩২) ডায়মন্ড হারবার থানার দাঁড় পাতড়া গ্রামের বাসীন্দা। মৃত যুবক নুরুল আলম পুরকাইতের পরিবারের লোকজন জানায়, বৃহস্পতিবার নুরুল আলম পুরকাইতের শ্বশুরবাড়ি থেকে তার পরিবারের লোকজনকে ফোনে জানানো হয় নুরুল আলম হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। খবর পেয়ে পরিবারের লোকজন ভুষণা গ্রামে পৌঁছে মৃতদেহ দেখে তাদের সন্দেহ হয়।
মৃতদেহে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে বলে দাবি করা হয় পরিবারের পক্ষ থেকে পাশাপাশি অভিযোগ করা হয় তাদের ছেলেকে শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে খুন করেছে। এরপরেই ঘটনার খবর দেওয়া হয় পারুলিয়া কোস্টাল থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ডায়মন্ডহারবার পুলিশ মর্গে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পারুলিয়া কোস্টাল থানার পুলিশ।আরও পড়ুন:
অন্যদিকে ঘটনায় পুলিশ জানায়, মৃত যুবক নুরুল আলম পুরকাইতের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, এলাকায় একটি কৃষি মেলা চলছে সেখানেই গত বুধবার রাতে স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়েছিলো নুর আলম পরে রাতে বাড়ি ফিরে হৃদরোগ আক্রান্ত হলে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানায়।
আরও পড়ুন:
দেহ নিয়ে ভুষনাতে চলে যান নুরুল আলমের শ্বশুর বাড়ির লোকজন বিপত্তি ঘটে এর পরেই নুরুল আলমের পরিবারের লোকজন ভুষনাতে গিয়ে মৃতদেহতে ক্ষতচিহ্ন দেখে তাদের সন্দেহ জন্মায় যে তাদের ছেলেকে খুন করা হয়েছে।
পরে পারুলিয়া কোষ্টাল থানাতে খবর দিলে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে পাঠানো হয়। মৃত যুবকের পরিবারের লোকজনের আরও অভিযোগ, নুরুল আলমের স্ত্রী মেরিনা বিবি শ্বশুরবাড়িতে থাকতে চাইতোনা।আরও পড়ুন:
তার বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে সেজন্যই নুরুল আলম পুরকাইতকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। ঘটনা ঘিরে দানা বেঁধেছে রহস্যের। তবে কি খুন? নাকি স্বাভাবিক মৃত্যু? ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: