আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: মৃত্যুর আগে কোনরকম যৌন নির্যাতনের শিকার হননি অঙ্কিতা ভাণ্ডারি। সোমবার ফরেনসিক পরীক্ষার রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। এক পুলিশ আধিকারিক নাম না প্রকাশ করার শর্তে সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে রিসোর্টে অঙ্কিতা রিসেপশনিষ্ট হিসেবে কাজ করতেন সেখানেই তাঁকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়েছিল বলে অভিযোগ।
আরও পড়ুন:
এই ফরেনসিক পরীক্ষার রিপোর্ট সামনে আসার পরেই বিরোধীরা অভিযোগ করেছেন যেহেতু পুরো ঘটনার সঙ্গে বিজেপি নেতার ছেলে এবং এবং তাঁর সহযোগীরা যুক্ত আছেন বলে অভিযোগ তাই পুরো বিষয়টিকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে।
অঙ্কিতার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিয়োগকর্তা পুলকিত আর্য এবং তাঁর দুই সহযোগির বিরুদ্ধে আছড়ে পড়ে জনরোষ।আরও পড়ুন:
আপাতত পুলকিত আর্য এবং তাঁর সহযোগিরা জেল হেফাজতে আছেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট।
আরও পড়ুন:
ডিআইজি পি রেণুকা দেবীর নেতৃত্বে সিট -এর তদন্ত প্রায় শেষ পর্যায়ে।
এরপর দাখিল করা হবে চার্জশিট, এমনটাই জানিয়েছেন ওই পুলিশকর্তা। চলতি বছরের ২৪ সেপ্টেম্বর উত্তরাখণ্ডের ঋষিকেশের চিল্লা খাল থেকে অঙ্কিতা ভান্ডারির (১৯) দেহ উদ্ধার করা হয়।আরও পড়ুন:
ঋষিকেশ এইমসে পোস্টমর্টেম করা হয়। নামপ্রকাশে অনিচ্ছুক ওই পুলিশ কর্তা জানিয়েছেন তদন্তের গতিপ্রকৃতির সঙ্গে পোস্টমর্টেম রিপোর্টের কোন অসংগতি পরিলক্ষিত হয়নি।
আরও পড়ুন: