Appoint Central Astronomical Economic Adviser without tweeting pictures of planets, Chidambaram chides Sitharaman
আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ কেন্দ্রীয় অর্থমন্ত্রী বরং এবার একজন অর্থনৈতিক জ্যোতিষী নিয়োগ করুন। নির্মলা সীতারমন কে এই ভাবেই তীব্র কটাক্ষ করলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী তথা প্রবীন কংগ্রেস নেতা পি চিদাম্বরম।
আরও পড়ুন:
কংগ্রেস সীতারামনকে তীব্র আক্রমণ করে বলে যে তিনি দেশের অর্থনীতিকে পুনরুদ্ধারের চেষ্টা ছেড়ে দিয়ে ইউরেনাস এবং প্লুটোতে এখন বেশি মনোনিবেশ করেছেন।
আরও পড়ুন:
পি চিদাম্বরম বৃহস্পতিবার বলেছেন যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার নিজের দক্ষতা এবং অর্থনৈতিক উপদেষ্টাদের আশা ছেড়ে দিয়ে দেশের বেহাল অর্থনীতির উদ্ধারের জন্য এখন গ্রহ-উপগ্রহের ওপর বেশি মনোনিবেশ করছেন। চিদাম্বরম টুইট করেছেন যেখানে মুদ্রাস্ফীতি ৭.০১% এবং বেকারত্ব ৭.৮% সেখানে সীতারমন প্লুটো এবং ইউরেনাসের ছবি টুইট করছেন।
উল্লেখ্য নাসার প্রকাশ করা নয়া স্পেস টেলিস্কোপ থেকে প্রকাশ করে সৌরজগতের বেশ কিছু ছবি। সেই ছবি রিট্যুইট করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এরপরেই প্রথমে কংগ্রেস এবং তার পরে পি চিদাম্বরম নজির বিহীন ভাবে আক্রমণ ক রেন সীতারমনকে। খুব সম্প্রতি ফের ৫০ টাকা বেড়েছে গ্যাসের দাম। মুদ্রাস্ফীতির জেরে লাগতার মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠছে আমজনতার । এমতাবস্থায় দাঁড়িয়ে গ্রহ- উপগ্রহের ছবি ট্যুইট করছেন অর্থমন্ত্রী। ( ১৭০)আরও পড়ুন: